শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২১
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

আওয়ামী লীগ গত ১৬–১৭ বছর ক্ষমতায় থেকে আমাদের ওপর স্টিমরোলার চালিয়েছে: এড. টিপু

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১০, ২০২৫, ৫:৪৯ পূর্বাহ্ণ
  • ১৯৬ ০৯ বার দেখা হয়েছে

 

আওয়ামী লীগ গত ১৬–১৭ বছর ক্ষমতায় থেকে আমাদের ওপর স্টিমরোলার চালিয়েছে: এড. টিপু

নারায়নগন্জ প্রতিনিধি।।

প্রধান বক্তার বক্তব্যে অ্যাড. টিপু বলেন, ২১ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দদের উদ্দেশে বলছি আপনারা জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ান। জনগণের দ্বারে দ্বারে যান, তাদের দুঃখ–দুর্দশা বুঝবার চেষ্টা করুন। শুনে রাখুন, ২১ নম্বর ওয়ার্ড যদি শক্তিশালী হয়, তাহলে মনে রাখবেন যারা ফ্যাসিবাদী, হাইব্রিড, কিছু শিল্পপতি টাকার বিনিময়ে ভাড়া করে লোক এনে সমাবেশ–র‌্যালি করে, তারা তখন আর লোক পাবে না। আপনারা শক্তিশালী হোন, সবাই একসঙ্গে এক হয়ে কাজ করুন তাহলেই আর কোনো ভয় থাকবে না। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানার অন্তর্গত ২১ নম্বর ওয়ার্ডের বাড়িপাড়া এলাকায় এক কর্মীসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ গত ১৬–১৭ বছর ক্ষমতায় থেকে আমাদের ওপর স্টিমরোলার চালিয়েছে। আমাদের জেল খাটিয়েছে, মিথ্যা ও গায়েবি মামলা দিয়েছে, গুম–খুনসহ এমন কোনো নির্যাতন নেই যা তারা করেনি। আমরা বাড়িঘরে থাকতে পারিনি, মাকে ‘মা’ বলতে পারিনি, বাবাকে ‘বাবা’ বলতে পারিনি, ভাইকে ভাই বলতে পারিনি, সন্তানকে আদর করতে পারিনি দিনের পর দিন আমরা বাড়িঘর ছেড়ে পালিয়ে থেকেছি। অ্যাড. টিপু আরও বলেন, এই ১৬ বছর আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত ছিলেন আরাম–আয়েশ থেকে বঞ্চিত ছিলেন। আর এখন যারা নতুন করে এসেছে, তারা কিন্তু এই ১৬ বছর আরামে কাটিয়েছে। তারা এখন মনোনয়নের আশায় আছে যারা দলের দুঃসময়ে মামলা খায়নি, জেল খাটেনি, রাজপথে আন্দোলন করেনি, খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করেনি তারা এখন উড়ে এসে জুড়ে বসেছে। এখন তারা দল থেকে মনোনয়ন চায়! আপনারা কি এটা মেনে নেবেন? তিনি বলেন, যদি আপনারা তা মেনে না নেন, তাহলে ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাআল্লাহ, আমাদের জননেতা তারেক রহমান সেইসব ত্যাগী নেতাকর্মীদেরই মূল্যায়ন করবেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শকে বুকে ধারণ করেছেন। ইনশাআল্লাহ, জাতীয় নির্বাচনে তিনিই তাদেরকেই সামনে এগিয়ে নিয়ে যাবেন। পরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা। মহানগর ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল প্রধানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির শাহেনশাহ আহমেদ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা। আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশারফ হোসেন মশু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, মহানগর ২১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র বাসেদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনাক্কা, সাংগঠনিক সম্পাদক শিপলু মিয়াজী প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell