শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৪৩
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

আওয়ামী লীগ সরকারের আমলে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় চরম অবহেলা গাফিলতি করা হয় -ডা. এফ এম সিদ্দিকী।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৭, ২০২৬, ১:৩৫ পূর্বাহ্ণ
  • ৪৫ ০৯ বার দেখা হয়েছে

আওয়ামী লীগ সরকারের আমলে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় চরম অবহেলা গাফিলতি করা হয় -ডা. এফ এম সিদ্দিকী।

ঢাকা প্রতিনিধি।।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কারাবন্দি থাকাকালে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় চরম অবহেলা ও ইচ্ছাকৃত গাফিলতির অভিযোগ করেছেন তার চিকিৎসা দলের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেছেন, খালেদা জিয়াকে এমন ওষুধ দেওয়া হয়েছে যা ‘স্লো পয়জন’র মতো কাজ করেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তব্য দিতে গিয়ে ডা. এফ এম সিদ্দিকী এ কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে ব্যবহৃত একটি ওষুধ তার লিভারের জন্য ‘স্লো পয়জনের’ মতো কাজ করেছে, যা শেষ পর্যন্ত তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, অনেকেই প্রশ্ন করেন, ম্যাডামকে কি স্লো পয়জন করা হয়েছে? আমার উত্তর হচ্ছে, ‘মেথোট্রেক্সেট’ ছিল সেই ওষুধ, যা তার ফ্যাটি লিভার ডিজিজকে দ্রুত লিভার সিরোসিসে রূপান্তরিত করেছে। এ প্রেক্ষাপটে এটি তার লিভারের জন্য ধীরে ধীরে বিষের মতো কাজ করেছে।

তিনি আরও বলেন, আজ দেশের লক্ষ-কোটি মানুষের বুকের ভেতরে গভীর এক আফসোস কাজ করছে। সারাজীবন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য সর্বোচ্চ ত্যাগস্বীকার করা মানুষটি যদি আর কিছুদিন বেঁচে থাকতেন! যদি দেখতে পেতেন মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে!

বেগম খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরে অধ্যাপক ডা. সিদ্দি্কী বলেন, ২০২১ সালের ২৭ এপ্রিল কোভিড-১৯ সংক্রান্ত জটিলতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর আমরা, বর্তমান মেডিকেল বোর্ড, তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করি।

ভর্তি হওয়ার পরপরই পরীক্ষা-নিরীক্ষা করে আমরা বিস্ময় ও গভীর উদ্বেগের সঙ্গে দেখতে পাই যে ম্যাডাম লিভার সিরোসিসে আক্রান্ত।
তিনি জানান, এর আগের চিকিৎসা ছাড়পত্র অনুযায়ী রিউমাটয়েড আর্থাইটিসের জন্য তাকে নিয়মিত ‘মেথোট্রেক্সেট’ নামের ওষুধ খাওয়ানো হচ্ছিল, যা হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেও চালু রাখা হয়েছিল। তিনি বলেন, আমরা সঙ্গে সঙ্গে এই ওষুধ বন্ধ করে দিই।

ডা. সিদ্দিকী আরও জানান, বেগম খালেদা জিয়া একই সঙ্গে ফ্যাটি লিভার ডিজিজেও আক্রান্ত ছিলেন।
এমন অবস্থায় নিয়মিত লিভার ফাংশন টেস্ট করা এবং প্রয়োজন হলে আল্ট্রাসনোগ্রাম করা ছিল অত্যাবশ্যক।
তিনি বলেন, অবিশ্বাস্য হলেও সত্য, লিভার ফাংশন টেস্ট খারাপ আসার পরও সরকার নির্ধারিত চিকিৎসকরা একটি আল্ট্রাসনোগ্রাম পর্যন্ত করেননি, এমনকি মেথোট্রেক্সেটও বন্ধ করেনি।

তিনি বলেন, তৎকালীন চিকিৎসকদের ওপর আস্থার অভাবে বেগম খালেদা জিয়া সেখানে আল্ট্রাসনোগ্রাফি করতে রাজি হননি। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তার আস্থাভাজন চিকিৎসক দিয়ে বেডসাইডে ‘পয়েন্ট অব কেয়ার আল্ট্রাসাউন্ড’ করা যেত, অথবা অন্তত মেথোট্রেক্সেট বন্ধ করা ছিল ন্যূনতম দায়িত্ব।

অধ্যাপক ডা. এফ এম সিদ্দি্কী অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এ ধরনের অবহেলা, লিভার ফাংশনের দ্রুত অবনতি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell