প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২২, ২:৩৯ পূর্বাহ্ণ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১২ সেপ্টেম্বর) পৃথক পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ শোক প্রকাশ করেন।
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এর আগে, রোববার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (সিএমএইচ) সৈয়দা সাজেদা চৌধুরী শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। )
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.