বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১১
শিরোনামঃ
‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা 

আওয়ামী লীগ না করলে নৌকা প্রতীক পেতাম না-আইভী

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৮, ২০২১, ৯:২৭ অপরাহ্ণ
  • ৩০৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, আমি কখনই সরকার বা সরকারি দলের কোনো সুবিধা নেইনি। আমি নিজেও আচরণবিধি লঙ্ঘন করি নাই। আমি আওয়ামী লীগ করি বলেই আমাকে নৌকা প্রতীক দেয়া হয়েছে।

 

আওয়ামী লীগ না করলে নৌকা প্রতীক পেতাম না। দল সব দিক চিন্তা করেই আমাকে প্রতীক দিয়েছে। এতদিন আমি ঘরেই ছিলাম, আজ থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলাম।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার পর তিনি এ কথা বলেন। নির্বাচনের জন্য মেয়র ও কাউন্সিলরদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার।

আইভি আরো বলেন, দলীয় প্রতীক নৌকা আনুষ্ঠানিকভাবে আজ আমাকে দেয়া হয়েছে। আমি মনে করি, নারায়ণগঞ্জবাসী আবারো আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

 

আমার দলের নেতাকর্মীরা আমার জন্য কাজ করছে। আওয়ামী লীগের কোনো লোক নৌকার বাইরে যেতে পারে না। আমরা বরাবরের মত এবারও জয়যুক্ত হবো আশা করছি। ২০১৬ সালেও আমি নৌকা প্রতীক নিয়ে জয়যুক্ত হয়েছি।

তিনি বলেন, আমার প্রতিপক্ষ প্রার্থী আমার বিষয়ে মিথ্যা প্রপাগাণ্ডা চালাচ্ছে। ওয়াসার পানির দাম আমি বৃদ্ধি করি নাই। আমি অনেক রাস্তা-ঘাট করে দিয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২৭টি ওয়ার্ডে গাড়ি নিয়ে চষে বেড়াচ্ছেন সে রাস্তাগুলো আমার করে দেয়া।

 

আমি বলবো সত্য বলুন। কারণ ভোটের পরে আমরা সবাই এক সঙ্গেই থাকবো। বিগত দিনে আমি মানুষের কল্যাণে কাজ করেছি। আমি আশা করি এবারও জনগণ আমার সঙ্গে থাকবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell