বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৪২
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

আখাউড়ায় সখে রেল ব্রিজের ওপর দাঁড়িয়ে ছবি তোলার সময় তরুণী ট্রেনের নিচে পড়ে গিয়েও প্রাণে বেঁচে যান তিনি

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৪, ২০২২, ৭:৪৬ পূর্বাহ্ণ
  • ২২৪ ০৯ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেল ব্রিজের ওপর দাঁড়িয়ে ছবি তোলার সময় লিজা নামে এক তরুণী ট্রেনের নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সামান্য আহত ও ট্রমায় ভুগলেও প্রাণে বেঁচে যান তিনি

শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। পরে তাকে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

ওই তরুণী উপজেলার বড় কুড়িপাইকা গ্রামের লিটন ভূইয়ার মেয়ে ও একই এলাকার জুনাইদ গাজীর স্ত্রী। ঘটনার সময় তার স্বামী ও আরেক স্বজন তরুণী সঙ্গে ছিলেন

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় লিজা তার স্বামী জুনাইদ ও অপর এক স্বজনকে নিয়ে আখাউড়া তিতাস ব্রিজের ওপরে উঠে ছবি তুলছিলেন। এ সময় নোয়াখালীগামী উপকুল এক্সপ্রেস আসতে দেখে তাদের প্রত্যেকেই সরে যেতে চান। এর মধ্যে সবার সামনে থাকা লিজা হোঁচট খেয়ে রেললাইনে পড়ে যান। তখন তার ওপর দিয়ে ট্রেনটি চলে গেলেও ভাগ্যক্রমে তিনি বেঁচে যান।

এদিকে স্থানীয়দের অভিযোগ, বিনোদনের নামে প্রতিদিনই রেল ব্রিজের ওপর শত শত তরুণ-তরুণীরা ভিড় করে। এতে প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটে। এ ধরণের প্রবণতা বন্ধে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করেন তারা।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, এক তরুণী তার স্বামীকে নিয়ে ব্রিজের ওপর ছবি তোলার সময় ঘটনাটি ঘটেছে। ব্রিজের ওপর কেউ যাতে ভিড় করতে না পারে, সেজন্য টহল টিম কাজ করে। টহল অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell