সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৪৫
শিরোনামঃ
আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না

আগরতলা অভিমুখে লংমার্চের বি, এন, পির ঘোষণা

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১০, ২০২৪, ২:০০ পূর্বাহ্ণ
  • ১৮৫ ০৯ বার দেখা হয়েছে

 

আগরতলা অভিমুখে লংমার্চের বি, এন, পির ঘোষণা

 

ঢাকা প্রতিনিধি।। গতকাল ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন। ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে স্মারকলিপির পর এবার লংমার্চের ঘোষণা এসেছে। জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুবদল আগামী বুধবার (১১ মার্চ) আগরতলা অভিমুখে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সেখানে বলা হয়, বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার্চ করা হবে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল আটটায় নয়াপল্টন থেকে লংমার্চ শুরু হবে। বাংলাদেশের সর্বস্তরের ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এর আগে একই দাবিতে গতকাল রোববার (৮ ডিসেম্বর) ভারতের হাইকমিশন অভিমুখে পদযাত্রা করে এই তিন সংগঠন। পরে ভারতের হাইকমিশনারকে স্মারকলিপি দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell