সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৪৫
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

আগামী ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা-জামায়াতে ইসলামীর

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৬, ২০২৩, ৯:৪৬ অপরাহ্ণ
  • ১৪৭ ০৯ বার দেখা হয়েছে

 

আগামী ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা-জামায়াতে ইসলামীর

টানা তৃতীয় দফায় আগামী ৮ ও ৯ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সব কারাবন্দির মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করে দলটি।

সোমবার (৬ নভেম্বর) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি বলেন, সরকার একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। একই সঙ্গে বিরোধীদলের লোকদের গ্রেফতার করা হচ্ছে। এভাবে কোনো দেশ চলতে পারে না।

তিনি আরও বলেন, এ অবস্থা থেকে দেশকে বাঁচানো এবং ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ৮ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে ১০ নভেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের তৃতীয় দফা নতুন কর্মসূচি ঘোষণা করছি।

ঘোষিত কর্মসূচি সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য তিনি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী ও দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানান।

রাজধানীতে গত ২৮ অক্টোবর সমাবেশ করার একদিন পর গত ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে জামায়াত। এরপর একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিন অবরোধ কর্মসূচি দেয় দলটি।

দ্বিতীয় দফায় জামায়াত ৫ থেকে ৬ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দেয় দলটি। যা রোববার সকাল ৬টায় শুরু হয়েছে, শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায়।

এদিকে, আগামী ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell