শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৯
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

আগেই মাফ চেয়ে নিচ্ছি। ভুল ত্রুটি থাকতেই পারে-শামীম ওসমান

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২০, ২০২৩, ৯:০৪ অপরাহ্ণ
  • ২৪১ ০৯ বার দেখা হয়েছে

 

আগেই মাফ চেয়ে নিচ্ছি। ভুল ত্রুটি থাকতেই পারে-শামীম ওসমান

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আপনারা আমাদের ৪ পুরুষের সঙ্গে আছেন বলেই আল্লাহ আপনাদের সেবা করার সুযোগ দিচ্ছেন। আমি সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, রাজনীতি করতে গেলে অনেক কথাই বলতে হয়। হয়তো অনেক সময় অনেক কথা বলেছি, এখন যদিও বলি না। তারপরও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

সোমবার (২০ ফেব্রুয়ারি) শহরের উত্তর চাষাঢ়া হীরা মহল সংলগ্ন মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও স্বাধীনতা পদকে (মরোণত্তর) ভূষিত প্রয়াত একেএম শামসুজ্জোহার ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমরা মানুষ, ফেরেশতা নই শয়তানও নই। আমরা চেষ্টা করছি মানুষের জন্য কাজ করতে। একটাই উদ্দেশ্য- আল্লাহকে খুশি করা। মৃত্যুর পর তো মাফ চাওয়ার সুযোগ নেই। তাই আগেই মাফ চেয়ে নিচ্ছি। ভুল ত্রুটি থাকতেই পারে। আল্লাহ বলেছেন তুমি ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আমি আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাই। আমার আব্বা-মা-ভাইয়ের জন্য যারা দোয়া করতে এসেছেন তাদের সবার পরিবারের প্রয়াত সদস্যদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিন।

তিনি আরও বলেন, আমার ভাই সেলিম ওসমানের অনেক বড় অপারেশন হয়েছে। উনি সাহসী মানুষ এ শরীর নিয়ে মানুষের জন্য একের পর এক কাজ করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell