রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:১৬
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

আড়াইহাজারের প্রভাকরদী বাজার এলাকায় ছিনতাইকালে আটক (এসআই)মোজাম্মেল সহ ৪ জন।  

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১১, ২০২৩, ১:০৯ পূর্বাহ্ণ
  • ৪১১ ০৯ বার দেখা হয়েছে

আড়াইহাজারের প্রভাকরদী বাজার এলাকায় ছিনতাইকালে আটক (এসআই)মোজাম্মেল সহ ৪ জন।

ছিনতাই ও অপহরণের চেষ্টাকালে পুলিশের হাতেই ধরা পড়লেন ডেমরা থানার এক উপপরিদর্শক (এসআই) সহ ৪ জন।

অভিযুক্ত এসআইয়ের নাম মোজাম্মেল হক (৩৭)।রাজশাহী জেলার বাগমারা থানার ময়েজ উদ্দিনের ছেলে তিনি।

তার বাকি ৪ সঙ্গী হলেন – রূপগঞ্জের ভুলতা এলাকার মাসুদ মিয়ার ছেলে আতিকুর রহমান ওরফে সোহেল (২৯), একই এলাকার মনজুর হোসেনের ছেলে হালিম মিয়া (২০) এবং বিজয় (২৬)।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারের প্রভাকরদী বাজার এলাকায় ছিনতাইকালে আটক হন এসআই মোজাম্মেল।

শুক্রবার (১০ মার্চ) এ ব্যাপারে ভুক্তভোগী (২৫) আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার আসামি মোজাম্মেল হক ঢাকা ডেমরা থানার এসআই বলে নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি শফিকুর রহমান। তবে গ্রেফতার বাকিরা তার থানার কনস্টেবল নয় বলে জানান তিনি।

আড়াইহাজার থানায় মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতাররা সংঘবদ্ধ ছিনতাইচক্রের সদস্য। ডেমরা থানার এসআই মোজাম্মেল হকও এই চক্রের একজন হোতা।

আড়াইহাজার থানার  উপপরিদর্শক (এস আই) নাহিদ মাসুম ঘটনা নিশ্চিত করে বলেন, তাদের নারায়ণগঞ্জ ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি তদন্ত করবেন।

নারায়ণগঞ্জ ডিবির ওসি নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ চলছে।

মামলার এজহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি ও তার বন্ধু রাসেল মিয়া (২৬) রুপগঞ্জের গাউসিয়া থেকে সিএনজিযোগে নিজ বাড়ি আড়াইহাজারের প্রভাকরদী আসছিলেন। পথে সজীব তার মামা সবুজের (৪০) সাথে দেখা করতে আড়াইহাজারের প্রভাকরদী বাজার সংলগ্ন আবদুর রউফের ভাঙারির দোকানের সামনে কাশবনের মাঠে নামেন। সেখানে যাওয়া মাত্রই এসআই মোজাম্মেলসহ ৫জন তাদের ঘিরে ফেলেন। এসময় মোজাম্মেল তার কাছে থাকা পিস্তল বের করে নিজেদের পুলিশের সদস্য বলে পরিচয় দেন এবং সজীব ও তার বন্ধু রাসেলকে হাতকড়া লাগিয়ে দেন।

এক পর্যায়ে আসামি মোজাম্মেলের সঙ্গে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা নিজেদেরকে পুলিশের কনস্টেটেবল বলে পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এবং মামলার বাদী সজীবের কাছে থাকা নগদ ৮২ হাজার ৫শ টাকা, তার বন্ধু রাসেলের ৩৫ হাজার টাকা ও দুজনের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এক পর্যায়ে আসামিরা তাদেরকে হাতকড়া পরানো অবস্থায় কাশবনের মাঠ থেকে টেনেহিঁচড়ে রাস্তায় নিয়ে আসেন এবং ধস্তাধস্তি করে একটি সিএনজিতে উঠানোর চেষ্টা করেন। এসময় সজীব ও তার বন্ধুর চিৎকারে কিছু দূরেই টহলরত আড়াইহাজার থানার এএসআই নুরে আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এগিয়ে আসেন।

সেখানে আসামি মোজাম্মেল নিজেদের ডেমরা থানা পুলিশের সদস্য পরিচয় দিলে এএসআই নুরে আলম তাদের পরিচয়পত্র দেখতে চান। আসামি নিজেদের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয়।

বিষয়টি ছিনতাই আঁচ করতে পেরে এএসআই নুরে আলম আড়াইহাজার থানায় খবর দিলে এসআই নাহিদ মাসুমের নেতৃত্বে অপর একপি পুলিশ টিম ঘটনাস্থলে এসে আসামিদের আটক করে। এসময় অজ্ঞাত এক আসামি পালিয়ে যায়।

উদ্ধার টাকা ছিনতাইয়ের বলে আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানান এসআই নাহিদ মাসুম।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell