শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:০৯
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধে চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৮, ২০২৫, ১০:২২ অপরাহ্ণ
  • ২১১ ০৯ বার দেখা হয়েছে

 

 

আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধে চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধে মিলন মিয়া (৫০) নামে এক ট্রলার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিলন রাধানগর এলাকার মৃত নোয়াব আলীর ছেলে। তিনি আড়াইহাজার-সোনারগাওঁ এলাকা দিয়ে মেঘনা নদীতে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনায় নিহতের ভাই জহর আলী বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

মিলন মিয়ার ভাতিজা কবির হোসেন বলেন, দুপুরে রাধানগর এলাকার মতিন এবং প্রতিপক্ষ জহর আলী গংদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে ইসমাইলের নেতৃত্বে মতিন, সুফিয়ান, আরিফ ও সাজোয়ারসহ আরও বেশ কয়েকজন মিলনকে পিটিয়ে আহত করে। পরে স্বজনরা সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell