মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৪৫
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতি পুলিশের গুলিতে ডাকাত সদস্য আহত আটক

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৩, ২০২৩, ২:০৬ পূর্বাহ্ণ
  • ৩৫১ ০৯ বার দেখা হয়েছে

আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতি পুলিশের গুলিতে ডাকাত সদস্য আহত আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের গুলিতে মোহাম্মদ শামীম (২০) নামে এক ডাকাত সদস্য আহত হয়েছেন। তাকে আটক দেখিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আটক শামীম উপজেলার ছোট ফাউসা এলাকার ইয়াকুব আলীর ছেলে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন

পুলিশ জানায়, ভোরে একদল ডাকাত আড়াইহাজারের বিশনন্দী গামী কয়েকটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত হলে ডাকাত দল দেশীয় অস্ত্র দিয়ে পুলিশকে আঘাতের চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ তাদের গুলি ছুড়লে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এ সময় ধাওয়া করে আহত অবস্থায় একজনকে আটক করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, আহত ডাকাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আবির হোসেন বলেন, ডাকাত দলের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে তাদের ওপর গুলি ছুড়ে। গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell