শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৫
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ ডাকাতকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২১, ২০২৪, ১০:২৪ অপরাহ্ণ
  • ১৭৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাতকে আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ মো. আবুল কাসেম (৩৫) নামে এক ডাকাতকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার জালাকান্দি এলাকাতে এ ঘটনা ঘটে।

 

আটক মো. আবুল কাসেম গোপালদী পৌরসভার ইসলামপুর গ্রামের মৃত মোতালেবের ছেলে। পরে অভিযান চালিয়ে ৮ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর ৪৫ এম এল আর ক্যাম্প আড়াইহাজার সূত্রে জানা গেছে, উপজেলার জালাকান্দি এলাকায়  প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটে থাকে। ডাকাতি রোধে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টায় যৌথবাহিনী জালাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জালাকান্দি এলাকায় রাস্তায় গাছ ফেলে যানবাহনে ডাকাতির করার সময় যৌথবাহিনী হাতেনাতে এক ডাকাতকে আটক করে।

পরে যৌথবাহিনীর সদস্যরা ডাকাত আবুল কাসেম থেকে ২টি বড় দা, ১টি বড় সাবল, ১টি কাটার, বিভিন্ন ধরনের মাদক ও কিছু বিদেশি মুদ্রা উদ্ধার করে।

যৌথবাহিনীর সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া ডাকাত দলের দুইজনের নাম শনাক্ত করে। তারা হলেন, জালাকান্দি এলাকার আবদুর রহিম, কাঁচপুর এলাকার ইয়াবা ব্যবসায়ী রাসেলসহ অজ্ঞাতনামা আরও তিনজন।

এদিকে যৌথবাহিনী ব্যাপক তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার ভোর ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে জালাকান্দি রাস্তার পাশে ঝোঁপ থেকে ১টি বিদেশি পিস্তল উদ্ধার করে।

আটক ডাকাতকে অস্ত্রসহ আড়াইহাজার থানায় সোপর্দ করেছে যৌথ বাহিনী।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, আটক ডাকাতকে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার অস্ত্রটি থানা থেকে লুণ্ঠিত বলেও তিনি জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell