শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪২
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

আড়াইহাজারে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার ১৫

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৩, ২০২৩, ৭:৪৯ অপরাহ্ণ
  • ২২৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আড়াইহাজারে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার ১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার ১৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। পরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামসাদ বেগম এজাহারভুক্ত তিনজনের দুদিন ও বাকি ১২ জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

একদিনের রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব (৫৩), আড়াইহাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (৫৪), আড়াইহাজার থানা বিএনপির সহ-সভাপতি শাকিল মিয়া (৪০), আড়াইহাজার থানা বিএনপির যুগ্ম-সম্পাদক শফিউদ্দিন ভূঁইয়া (৪৮), আড়াইহাজার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউদ্দিন ভূঁইয়া (৫১), আড়াইহাজার থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম (৪৮), আড়াইহাজার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা (৪৬), বিএনপি নেতা ওসমান (৪৫), জালাল মিয়া (৩৬), সুমন খান (৩৮), জাকির (২৮) ও সফির উদ্দিন সরকার (৪৯)।

দুদিনের রিমান্ডপ্রাপ্তরা হলেন আড়াইহাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া (৬৯), সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ (৫২) ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারী (৪৫)।

 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ওসি আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন

এরআগে বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি পাঁচতারকা হোটেল থেকে তাদের গ্রেফতার করে র্যাব।

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথমদিন নারায়ণগঞ্জের আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয় পুলিশসহ অর্ধশত ব্যক্তি আহত হন। এদের মধ্যে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell