শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৬
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

আড়াইহাজারে পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের মালিককে চোখ বেঁধে প্রাইভেটকারে তুলে ১৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৪, ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ
  • ১৮৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

আড়াইহাজারে পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের মালিককে চোখ বেঁধে প্রাইভেটকারে তুলে ১৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দিনেদুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে বিল্লাল হোসেন নামে এক এজেন্ট ব্যাংকিংয়ের মালিককে চোখ বেঁধে প্রাইভেটকারে তুলে ১৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উচিৎপুরা-জাঙালিয়া সড়কে আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রিজ এলাকার এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার বিল্লাল হোসেনের বাড়ি উপজেলা মেঘনাবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামে। তিনি আড়াহাজার সদরে ইসলামী ব্যাংকে টাকা নিয়ে তার এলাকায় যাচ্ছিলেন।

 

বিল্লাল হোসেন জানান, তিনি কালাপাহাড়িয়া ইউনিয়নের ইসলামী ব্যাংকের পিএলসির এজেন্ট ব্যাংক পরিচালনা করেন। সোমবার ইসলামী ব্যাংক থেকে ১৩ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে ইজারকান্দি ইসলামী ব্যাংক (এজেন্ট ব্যাংক) যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় উঠেন। দুপুর ১টার দিকে তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রিজের কাছাকাছি পৌঁছালে সামনে দিয়ে একটি অজ্ঞাতনামা সাদা প্রাইভেটকার সিএনাজি অটোরিকশার গতিরোধ করে। প্রাইভেটকার থেকে ৪-৫জন দ্রুত নেমে পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে টাকাসহ বিল্লাল হোসেনকে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে রূপগঞ্জের গাউছিয়ায় তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে বিল্লাল হোসেনকে নামিয়ে দেয়।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পাশাপাশি টাকা উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell