সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:০৯
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আড়াইহাজারে বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, এলাকায় চাঞ্চল্য

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৫, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ণ
  • ৮৩ ০৯ বার দেখা হয়েছে

আড়াইহাজারে বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, এলাকায় চাঞ্চল্য

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওরস থেকে তুলে নিয়ে এক বাক প্রতিবন্ধী ষোড়শী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম মো. আসমত আলী ওরফে আছু (৩৮)। আসু মিয়া দয়াকান্দা এলাকার বাতেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী রাতে স্থানীয় শাহীন দেওয়ানের বাড়িতে আয়োজিত ওরসে যান।

 

সেখান থেকে প্রতিবেশী আসমত আলী তাকে জোর করে তুলে নিয়ে দয়াকান্দা খালপাড়ের একটি নির্জন ঝোপে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগীর মা জানান, অনেক কাকুতি-মিনতি করেও তার মেয়েকে বাঁচানো যায়নি। ঘটনার পর কিশোরী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে পরিবারের কাছে সবকিছু খুলে বলে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, শুক্রবার তারা থানায় অভিযোগ দাখিল করেছেন। স্থানীয়রা অভিযোগ করেন, প্রতিবছর ওই বাড়িতে অনুমোদন ছাড়া ওরসের আয়োজন হয়। সেখানে মাদকের আসর বসানো হয় এবং কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে না। তাদের দাবি, এই কারণে একের পর এক অঘটন ঘটছে। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুউদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়রা প্রশাসনের কঠোর নজরদারি ও অনুমোদনবিহীন সমাবেশ বন্ধের দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell