বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৪
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি গ্রেফতার ২

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩, ২০২৩, ৯:১১ অপরাহ্ণ
  • ২৬১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি গ্রেফতার ২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি সাইফুল ইসলামসহ (২৪) দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ জুলাই) দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

শনিবার (১ জুলাই) রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলো-বালিয়াপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে সাইফুল (২৪) ও একই গ্রামের আবু তালেকের ছেলে মাহিন (২২)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গ্রেপ্তাররা আড়াইহাজারের শীর্ষ মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা, হেরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এরই সূত্র ধরে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশের একাধিক টিম বালিয়াপাড়া গ্রাম ঘেরাও করে ২০০ ইয়াবা, ১৯ পুরিয়া হেরোইন ও দুই বোতল ফেনসিডিল ও ২টি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করে।

এরপর সোমবার (৩ জুলাই) দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা করা হয়। তাদের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। অভিযোগ রয়েছে সাইফুলের পুরো পরিবার মাদক কারবারের সঙ্গে জড়িত। গ্রেপ্তার সাইফুল, তার বাবা মকবুল, মা সোনাতোন বিবি ও ভাই সোহেলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সাইফুল গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell