শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩৮
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

আড়াইহাজারে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা,গৃহবধূ মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৩, ২০২৪, ৯:২০ অপরাহ্ণ
  • ১৭৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আড়াইহাজারে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা,গৃহবধূ মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার ভেতরে হঠাৎ রডের সঙ্গে ধাক্কা খেয়ে রুবি বেগম (৪৫) নামে এক গৃহবধূ মারা গেছেন।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দশদোনা এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে রুবি বেগম নিজ বাড়ির যাওয়ার উদ্দেশে ভুলতা থেকে সিএনজি করে বিশনন্দী যাচ্ছিলেন। চালক হেলাল উদ্দিন শুরুতে বেপরোয়া গতিতে তার সিএনজি চালালে ওই নারী তাকে বারবার সর্তকতার সঙ্গে আরও কম গতিতে চালালোর অনুরোধ করেন। কিন্তু চালক তার কথায় কোনো কর্ণপাত না করে গতি আরও বাড়িয়ে দেয়। ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি এলাকায় সিএনজি অটো পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চালক থামানো চেষ্টা করলে রুবি রডে হোচট খেয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর জখম হয়। এ সময় তার মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন সিএনজি অটো চালক হেলালউদ্দিনকে (৩০) আটক করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে কালাবাড়িবাড়ি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন ঘরমুখো যাত্রী সাধারণ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। স্থানীয় লোকজন সিএনজি অটো চালক হেলাল উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell