শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:১০
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

আড়াইহাজার থেকে মানবপাচারকারী চক্রের হোতা মিলন ফকিরসহ তিনজনকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৫, ২০২৪, ১০:২১ অপরাহ্ণ
  • ২১৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আড়াইহাজার থেকে মানবপাচারকারী চক্রের হোতা মিলন ফকিরসহ তিনজনকে গ্রেফতার

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ভয়ংকর মানবপাচারকারী চক্রের হোতা মিলন ফকিরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

রোববার (৫ মে) নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

এদিন সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর এএসপি ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া।

গ্রেপ্তার মানবপাচারকারী চক্রের সদস্যরা হলেন-মাগুরা জেলার শ্রীপুর থানার মো. রিজাউল ফকিরের ছেলে চক্রের হোতা মিলন ফকির (৪২), মৃত আলিম উদ্দিন ফকিরের ছেলে রিজাউল ফকির (৬৫) ও রিজাউল ফকিরের স্ত্রী তাসলিমা বেগম (৫৫)।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানান, তারা তদন্ত সূত্রে জেনেছে চক্রের হোতা মিলন ফকির দীর্ঘদিন ধরে লিবিয়া বসবাস করে মানবপাচারের কাজ করে আসছিলেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বেকার ও গরিব মানুষের অসহায়ত্বের সুযোগকে কাজে লাগিয়ে তার চক্রের অন্যান্য সদস্যদের মাধ্যমে বিদেশ পাঠিয়ে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মানবপাচার করে আসছিলেন। তাদের এ ভয়ংকর কর্মের আরেকজন ভুক্তভোগী ফরিদপুরের ভাঙ্গা থানার গোয়ালদী গ্রামের সহিদুল শেখের ছেলে জুবায়েদ।

ভুক্তভোগীকে ১২ লাখ টাকার বিনিময়ে ইতালিতে মোটা টাকার বেতনের চাকরির প্রতিশ্রুতি দেন। তখন এ চক্রের ফাঁদে পড়ে জুবায়েরের বাবা-মা নিজের জমি বন্ধক রেখে এবং বিভিন্নভাবে টাকা জোগাড় করে রিজাউল ফকির ও তাসলিমা বেগমকে দেন। এরপর ২০২২ সালের আগস্ট মাসের ২৯ তারিখে তারা ভুক্তভোগীকে পাচার করে লিবিয়া পাঠিয়ে দেন। এরপর থেকে জুবায়েরের কোনো সন্ধান না পেয়ে তার বাবা-মা মিলনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে এ প্রতারক ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য আরও ১০ লাখ টাকা দাবি করেন।

র‍্যাব আরও জানিয়েছে, এরপর হঠাৎ করে জুবায়ের একদিন পরিবারকে ফোন করে বলেন সেখানে তাকে প্রচুর অত্যাচার করা হচ্ছে এবং ট্রলারে করে সাগরে নিয়ে যাচ্ছেন। এতে আতঙ্কিত হয়ে হোতা মিলনকে আরও ৬ লাখ টাকা দেন তারা। তবে টাকা দেওয়ার পরও ছেলেকে খুঁজে না পেয়ে একপর্যায়ে এ আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell