মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৩
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আড়াইহাজার বিনাইরচর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ-পুলিশ ও সাংবাদিকসহ ১৫ জন আহত

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৪, ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ণ
  • ৩১৯ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজার বিনাইরচর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ-পুলিশ ও সাংবাদিকসহ ১৫ জন আহত

সোমবার (২ জানুয়ারি) দুপুরে আড়াইহাজার উপজেলার বাহ্মন্দী ইউনিয়নের উজানগোপিন্দী ও বিনাইরচর এলাকাবাসীর মধ্যে এ সংঘর্ষে ঘটনা ঘটে।

ঘটনা নিয়ন্ত্রণ আনতে পুলিশকে আট রাউন্ড গুলি ছুড়তে হয়েছে।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার স্থানীয় এক মাদরাসার ওয়াজ মাহফিলে ছোট বিনাইরচর গ্রামের এক প্রতিবন্ধী ছেলেকে উজানগোপিন্দী গ্রামের লোকজন মারধর করে। এ নিয়ে গত তিনদিন ধরে ছোট বিনাইরচর এবং উজানগোপিন্দী গ্রামবাসীর মধ্যে উত্তেজনা চলছিল। উজানগোপিন্দী গ্রামের লোকজন বেশ কয়েকবার ছোট বিনাইরচর গ্রামে হামলা করে।

এরই মধ্যে সোমবার দুপুরে ছোট বিনাইরচর গ্রামের মঞ্জুর কাজীর ছেলে মিথুন স্মার্টকার্ড আনার জন্য উজানগোপিন্দী উচ্চ বিদ্যালয়ে যান। এসময় তাকে একা পেয়ে মারধর করে উজানগোপিন্দীর লোকজন।

 

পরে এ খবর ছড়িয়ে পড়লে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষের সময় ভুলতা থেকে বিশনন্দী সড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত লোকজন পুলিশের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আট রাউন্ড গুলি ছোড়ে।

এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য, সাংবাদিক শাহজাহান কবির, গ্রামবাসী মিথুন, আ. খালেকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় ইউপি সদস্য আ. রহিম ও রিপন নামে দুইজনকে আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় আমাদের পাঁচ পুলিশ সদস্যসহ ১৫ জনের মতো আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell