সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪৩
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

আত্রাইয়ে ছাত্রী হেনস্তার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৯, ২০২৫, ২:২৮ পূর্বাহ্ণ
  • ৩৬৭ ০৯ বার দেখা হয়েছে

 

আত্রাইয়ে ছাত্রী হেনস্তার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

শাহাদুল ইসলাম (বাবু) বিশেষ প্রতিনিধি নওগাঁ।

-নওগাঁর আত্রাইয়ে উপজেলার বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডলের বিরুদ্ধে ছাত্রী হেনস্তার অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী বান্দাইখাড়া বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তার অপসারণ ও শাস্তির দাবি জানান। গত ২৪.০২.২০১৪ ইং সালে দিলীপ কুমার মন্ডল ছাত্রীদের প্রতি অসদাচরণ করার কারণে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি তাকে সাধারণ ক্ষমা করে সতর্ক করলেও তিনি এ আচরণ বন্ধ করেননি। গত ১২.০৩.২০২৫ ইং তারিখে নওগাঁ জেলা প্রশাসকের কাছে ছাত্রীদের পক্ষ থেকে অভিভাবকরা লিখিত অভিযোগ দাখিল করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে তার দায়িত্ব না দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। তবে গত ১৬ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার প্রামানিকের অবসর গ্রহণের পর জ্যেষ্ঠতার ভিত্তিতে দিলীপ কুমার মন্ডল এ দায়িত্ব পান। মানববন্ধনে বক্তারা তার অবিলম্বে অপসারণ ও শাস্তি দাবি করেন। সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মো.জাহিদ বলেন,”মেয়েদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন।জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ চাই।”ছাত্রী কামরুন নাহার বলেন,”তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।” ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মোছাঃ তাসমিয়া,তাফসিয়া,ফারহানা ইয়াসমিন প্রমুখ। এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত পদক্ষেপ চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell