বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫৮
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বিএনপি-জামায়াতের ২ নেতার মৃত্যুর

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২, ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ
  • ১৭৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বিএনপি-জামায়াতের ২ নেতার মৃত্যুর

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন গাজী (৫৫) ও মাওলানা হাফিজ উল্যাহ (৫৭) নামে দুই বিএনপি-জামায়াত নেতার মৃত্যু হয়েছে। ২০১৪ সালের উপজেলার বাংলাবাজার এলাকার একটি বিস্ফোরক মামলার হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের সুলতান নগর এলাকার চরজব্বর-সোনাপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন গাজী উপজেলার চর আমান উল্যা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কাটাবুনিয়া গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে এবং একই ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। হাফিজ উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত মাওলানা নুরুল উল্যার ছেলে এবং একই ইউনিয়নের জামায়াত নেতা ও উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ছিলেন।

চর আমান উল্যা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সাবেক সদস্য ( মেম্বার) হোসেন আহাম্মদ দুলাল বলেন, সকালে বিএনপি নেতা গাজী তার আত্মীয়  জামায়াত নেতা হাফিজ উল্যা এক সাথে মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীতে রাজনৈতিক একটি বিস্ফোরক মামলার হাজিরা দিতে যান। হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার চরজব্বর – সোনাপুর সড়কের সুলতান নগর এলাকার পৌঁছলে পিছন দিক থেকে একটি বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক হাফিজ উল্যাহ ও আরোহী জামাল উদ্দিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পেছনের চলন্ত একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তার বাহিরে চলে যায়। এতে ঘটনাস্থলেই বিএনপি নেতা জামাল উদ্দিন গাজী মারা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামাল উদ্দিন গাজীকে মৃত ঘোষণা করে। মোটর সাইকেল চালক জামায়াত নেতা মাওলানা হাফিজ উল্যাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় মারা যান ।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক ড্রাইভারসহ ট্রাকটি আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে। তবে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell