শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

আধ্যাত্মিক চিকিৎসায় সাপে কাটা রোগী সারিয়ে তুলতে সফল কবিরাজ

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৫, ২০২২, ৯:৪০ অপরাহ্ণ
  • ২৯০ ০৯ বার দেখা হয়েছে

আধ্যাত্মিক চিকিৎসায় সাপে কাটা রোগী সারিয়ে তুলতে সফল কবিরাজ

এমনই এক ঘটনা ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামে।

 

গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে এলাকায় সাপের ছোবলের শিকার হন সালাম ফকির নামে এক যুবক। তিনি বিষয়টি বুঝতে পারে বাড়ি ফেরার পর। পরে চিকিৎসা দিতে পরিবারের লোকজন তাকে নিয়ে যায় পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের কবিরাজ আলী আকবর ফকিরের কাছে।

সাপে কাটা রোগীদের সারিয়ে তুলতে ঢাক-ঢোল বাজিয়ে মন্ত্র পড়ে চিকিৎসার ঘটনা বহুযুগ আগের। তারপরও দেশের বিভিন্ন জায়গায় প্রাগ ঐতিহাসিক এ পন্থায় চিকিৎসার খবর পাওয়া যায় কম বেশ।

কবিরাজের চিকিৎসা কাজে না লাগায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরবর্তীতে কবিরাজ আলী আকবর ফকির নিজেই আসেন সালামের বাড়িতে। এ সময় তিনি ঝাড়ফুঁক দিয়ে সালামকে সুস্থ করার চেষ্টা করেন। তারপরও কাজ না হওয়ায় তিনি সালামের শরীরে থেকে সাপের বিষ নামাতে আধ্যাত্মিক চিকিৎসার কথা বলেন।

তার কথা মতো বাড়ির লোকেরা সালামকে উঠানে নিয়ে আসেন। মাটিতে কলাগাছ পুঁতে সেটির সঙ্গে সুতা লাগিয়ে সালামের পায়ে বেধে দেন। তার মাথায় পরিয়ে দেওয়া হয় কড়ি। এরপর ঢাক-ঢোল, কাসরসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে মন্ত্র পড়তে শুরু করেন কবিরাজ। মন্ত্র পড়ার সময় দলের সদস্যসহ তাকে নাচ করতেও দেখা যায়।

ঘটনা এখানেই শেষ হয়নি। মন্ত্রের পড়ার ফাঁকে মাটিতে পোঁতা কলাগাছে জ্বালিয়ে দেওয়া হয় মোমবাতি, আগরবাতি ও ধূপ। মাটিতে ঘেরাও দেওয়া সীমানার মধ্যে বসে কখনও নাচ করেন কবিরাজ। আবার কখনও বেহুলা সাজিয়ে নাচানো হয়  এক কিশোরীকে। কবিরাজ ফকিরের দাবি, তার এই আধ্যাত্মিক চিকিৎসায় অদৃশ্যভাবে ধীরে ধীরে সালামের শরীর থেকে বিষ নেমে জমা হচ্ছে কলাগাছে। সুতার মাধ্যমে বিষ কলা গাছে যাওয়ায় ভেঙে যাচ্ছে গাছের ডগা। এতে সুস্থ হয়ে উঠছেন সালাম।

শুক্রবার (২৩ ডিসেম্বর) মধ্যরাত থেকে শুরু হওয়া কবিরাজ ফকিরের এই আধ্যাত্মিক চিকিৎসা চলে শনিবার (২৪ ডিসেম্বর) রাত পর্যন্ত।

মন্ত্র পড়ে বিষ নামানো ও কবিরাজের নাচ দেখতে এ তিনদিন সালামের বাড়িতে ভিড় করে এলাকাবাসী। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় ফুল্লশ্রী গ্রামে।

সালামের বড় ভাই এরশাদ ফকির এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়িতে কবিরাজের এমন চিকিৎসায় সালাম সুস্থ হয়ে উঠেছেন।

বিষ নামানো দেখতে আসা আভা মুখার্জী, মোকলেচ ফকির, আসলাম ফকির, জুলহাস পাইক, সজল বালাসহ স্থানীয় লোকজন জানান, এর আগেও তারা একাধিকবার এভাবে সাপে কাটা রোগীর বিষ নামানো দেখেছেন। তারাও এই আধ্যাত্মিক চিকিৎসায় মাধ্যমে ভালো হয়েছেন। তবে আবার কেউ কেউ বলছেন সাপে কাটা রোগীর আধ্যাত্মিক এই চিকিৎসা দেখতে এসেছেন প্রথমবার।

আধ্যাত্মিক চিকিৎসা দেওয়া কবিরাজ আলী আকবর হোসেন ফকির জানান, তার ৬ বছর বয়স থেকে ওস্তাদ অব্দুল আলী গারুলীর কাছে তিনি শিক্ষা নিয়েছেন। দীর্ঘ ৪০ বছর ধরে তিনি কবিরাজি চিকিৎসা দিচ্ছেন। আধ্যাত্মিক এই চিকিৎসার মাধ্যমে সাপে কাটা রোগীকে সুস্থ করে পারিশ্রমিক রের ৩০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত। এখন পর্যন্ত এখন পর্যন্ত প্রায় ৫০০ সাপে কাটা রোগীকে সুস্থ করেছেন তিনি।

সাপে কাটা যুবক মো. সালাম ফকিরের সঙ্গে কথা বলে জানা গেছে, তার শরীর নীল বর্ণ ধারণ করেছিল। সারা শরীরে তিনি অসহ্য যন্ত্রণা অনুভব করেন। কবিরাজের চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়েছেন বলে দাবি করেন সালাম।

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. বখতিয়ার আল মামুন জানান, এ ধরণের কোনো চিকিৎসার ভিত্তি নেই। এটা চিকিৎসার নামে অপচিকিৎসা। এতে সাপে কাটা রোগীর বড় ধরণের বিপদের আশংকা থাকে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell