বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:০৯
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

আনন্দ পুর রোডে বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনে পুড়ে ছাই ৩ সবজির দোকান

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৯, ২০২৫, ৩:২০ অপরাহ্ণ
  • ৮১ ০৯ বার দেখা হয়েছে

 

আনন্দ পুর রোডের ওপর পুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন, পুড়ে ছাই তিনটি সবজির দোকান

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”

আনন্দ পুর রোডের ধারে আরবানার ঠিক উল্টো দিকেশনিবার রাতে বাজারের সব্জির দোকান এ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ১১টা নাগাদ আনন্দপুর মেন রোডের পাশে থাকা

একটি বৈদ্যুতিক লাইট পোস্টে হঠাৎ শর্ট সার্কিট হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের তিনটি সবজির দোকানে। আগুনের তীব্রতায় দোকানগুলির সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে বাজারের অন্যান্য দোকানদার ও স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল বিভাগে খবর দেওয়া হলে, দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বড় বলেই ধারণা করা হচ্ছে।

স্থানীয় দোকানদারদের দাবি, বিদ্যুতের খুঁটিতে আগেই তার ঢিলা ও স্পার্কিং হচ্ছিল, কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটকেই আগুনের সূত্র বলে মনে করা হলেও, দমকল ও বিদ্যুৎ বিভাগের যৌথ টিম ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন

 

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell