রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৪০
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পদক পাচ্ছে তিন দেশি-বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান-প্রধান উপদেষ্টা উপস্থিত থেকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৫ প্রদান করবেন।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৬, ২০২৫, ৮:২২ অপরাহ্ণ
  • ১৮৪ ০৯ বার দেখা হয়েছে

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পদক পাচ্ছে তিন দেশি-বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান-প্রধান উপদেষ্টা উপস্থিত থেকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৫ প্রদান করবেন।

ঢাকা প্রতিনিধি।।

রোববার (১৬ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক-২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা।

আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক-২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন জোসেফ ডেভিট উইনটার; তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলি অনুবাদ, বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ ও প্রসারে ভূমিকা রাখেন।

আরও মনোনীত হয়েছে- বাংলাদেশ দূতাবাস, প্যারিস। মহান ভাষা আন্দোলনের ইতিহাসকে কেন্দ্র করে ইউনেস্কো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদানে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে এ প্রতিষ্ঠান।

মাতৃভাষা চর্চা, সংরক্ষণ, বিকাশ ও গবেষণার ক্ষেত্রে অনন্যসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ দেশি ও বিদেশি ব্যক্তি/প্রতিষ্ঠান/সংস্থাকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক’ প্রদান করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। পদকের সংখ্যা চারটি (জাতীয় ক্ষেত্রে দুইটি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ২দুটি ব্যক্তি/প্রতিষ্ঠান/সংস্থা)। পদক হিসেবে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং চার লাখ টাকা কিংবা সমমূল্যের ডলার প্রদান করা হয়।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা প্রদান করা হয়।

এ বছর বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতিদানের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ২১ ফেব্রুয়ারি বিকেলে ৩টায় ইউনেস্কো আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে শুভেচ্ছাবার্তা প্রদান করবেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell