বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩৫
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

আন্দোলনে ছাত্রদের পাশে থেকে ত্বরান্বিত করে খুনী হাসিনার পতন ঘটিয়েছি: টিপু

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৫, ২০২৫, ১:৩৮ পূর্বাহ্ণ
  • ১৭৫ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জের ১১ নং ওয়ার্ডে বিএনপির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে,আন্দোলনে ছাত্রদের পাশে থেকে ত্বরান্বিত করে খুনী হাসিনার পতন ঘটিয়েছি: টিপু

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

আমাদের অভিভাবক তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছিলেন ছাত্রদের পাশে থাকার। আমরা তাদের পাশে থেকে আন্দোলনকে ত্বরান্বিত করে খুনী হাসিনার পতন ঘটিয়েছি। আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীন হয়েছি। আজ নারায়ণগঞ্জে কোন গডফাদার নেই।’

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ১১ নং ওয়ার্ডে বিএনপির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এসব কথা বলেন।

তিনি বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে। ড. ইউনুস ভাল লোক। আমাদের নেতা নির্দেশ দিয়েছেন এ সরকারকে সহায়তা করতে। আমরা সহায়তা করবো। আপনারা দ্রুত নির্বাচন দিন। এক এগারোর সময় মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করার যখন চেষ্টা হচ্ছিল তখন খালেদা জিয়া বলেছিলেন আমি দেশের বাইরে যাবো না। বাংলাদেশই আমার ঠিকানা। আর আরেক নেত্রী পালিয়ে গেলেন। খালেদা জিয়া দাবী করেছিলেন আমি দেশে থাকবো এবং আওয়ামী লীগ নেত্রীকেও দেশে থাকতে দিতে হবে। আর আওয়ামী লীগের নেত্রী ক্ষমতায় এসে কী করলেন। খুন, গুম, ব্যাংক ডাকাতি করেছেন। আয়নাঘরে তাদের নির্যাতনে কত মানুষ মারা গেছে।

টিপু বলেন, ২০২৩ সালের ১৩ জুলাই তারেক রহমান বিশ কোটি মানুষের সামনে ৩১ দফা দাবী তুলে ধরেছেন। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করে জনগণের মুখে হাসি ফোটাবেন। এই ৩১ দফা ইতিমধ্যে আপনাদের কাছে পৌঁছে গেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell