শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৫৪
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

আপনারা যেখানেই চাকরি করেন,পরিবার নিয়ে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ-সেনাবাহিনীর প্রধান

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৫, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ২৫২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আপনারা যেখানেই চাকরি করেন,পরিবার নিয়ে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ- সেনাবাহিনীর প্রধান

সেনাসদস্যদের উদ্দেশে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আপনারা যেখানেই চাকরি করেন, সেখানে পরিবার নিয়ে থাকবেন। কারণ, পরিবার নিয়ে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সেনাসদস্যদের জন্য নবনির্মিত পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

ফলক উন্মোচন, বেলুন ওড়ানো ও চাবি হস্তান্তরের মাধ্যমে ৫০০টি ফ্ল্যাটবিশিষ্ট এ ভবন উদ্বোধন করেন সেনাপ্রধান।

এসময় তিনি আরও বলেন, সামাজিক খারাপ ঘটনাগুলো থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে পরিবার নিয়ে একসঙ্গে থাকতে হবে। আশা করি, এ ভবনের কারণে ঘাটাইল এরিয়ায় কর্মরত সেনাসদস্যদের আবাসন সমস্যা নিরসন হবে।

এসময় তিনি ভবনটির বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং উপস্থিত সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে জিওসি ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া এবং ঘাটাইল এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell