সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০৫
শিরোনামঃ
রমজানের শিক্ষা আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার বিকাশ: এসএসসি ৯১ চট্টগ্রাম বিভাগ সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

শামীম ওসমানকে ইঙ্গিত করে-আইভী: আপনার (শামীম ওসমান) লজ্জা করে না? আপনি নাকি বিএনপির বিপক্ষে-

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩০, ২০২২, ৯:২৪ অপরাহ্ণ
  • ২৯৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে ইঙ্গিত করে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আপনি প্যাট্রোনাইজ (পৃষ্ঠপোষকতা) করেন জামায়াত-বিএনপিকে। এগুলো বন্ধ করেন। অন্যথায় এর পরিণতি খুব খারাপ হবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের উদ্যোগে শহরের ২ নম্বর রেলগেট এলাকার আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মেয়র আইভী এমপি শামীম ওসমানকে ইঙ্গিত করে আরও বলেন, ‘আপনি টাকার বিনিময়ে মানুষকে দলে নিয়ে আসেন, আবার টাকার বিনিময়ে মানুষকে ক্ষতি করেন। এই কাজগুলো থেকে বিরত থাকুন। আপনার ভয়ে অনেকে আমাদের সঙ্গে এসে কাজ করতে সাহস পায় না। দলের মধ্যে সবচেয়ে বেশি বিভেদ তৈরি করেন আপনি।’

তিনি বলেন, ‘ওয়ান/ইলেভেনে যখন নেত্রীকে গ্রেফতার করলো তখন তো আমি কোনো বড় নেতাকে দেখিনি এই শহরে। আজ যারা হুংকার দেয় দুঃসময় আসছে, এই করে ফেলবে, সেই করে ফেলবে। তো তখন কোথায় ছিলেন ভাই-ব্রাদাররা? এত নেতাকর্মী কই ছিলেন? এত বড় বড় কথা কন। আজ যারা আশপাশে, এই গুটিকয়েকজনেই তো মিছিল-মিটিং করলাম দুঃসময়ে।’

আইভী বলেন, ‘এই শহরের মানুষকে এত বেশি অত্যাচার করা হয়েছে যার ভাষা বলার মতো নয়। বিএনপির রানিং নেতাকে ধরে এনে কোন কারণে চেয়ারম্যান বানিয়ে দিলেন? আপনার (শামীম ওসমান) লজ্জা করে না? আপনি নাকি বিএনপির বিপক্ষে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব বিএনপির লোক বসিয়ে রেখেছেন।’

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell