বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৪৬
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

আবারো নাটকপ্রেমীদের চমকে দিতে পর্দায় হাজির ফারহান-কেয়া

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৬, ২০২৫, ১০:৪৯ অপরাহ্ণ
  • ১২২ ০৯ বার দেখা হয়েছে

এ প্রজন্মের জনপ্রিয় তারকা জুটি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। ইতোমধ্যেই জুটি বেঁধে বেশ কিছু নাটকে দর্শকদের নজর কেড়েছেন তারা।আবারো নাটকপ্রেমীদের চমকে দিতে পর্দায় হাজির হতে যাচ্ছেন ফারহান-কেয়া।

সম্প্রতি ‘অনেকদিন পরে’ শিরোনামের একটি নাটকে জুটি বেঁধে কাজ করেছেন এই তারা। ইতোমধ্যেই শেষ হয়েছে নাটকটির দৃশ্যধারণের কাজ।

ক্যাপিটাল ড্রামা নামের ইউটিউব চ্যানেলে এক মিনিট ৩৩ সেকেন্ড দৈর্ঘ্যের টিজার প্রকাশ পেয়েছে। যা দেখে ধারণা করা যায়- রোমান্টিক, অ্যাকশন, ইমোশনালের সঙ্গে হালকা টুইস্ট ও থ্রিলারের দুর্দান্ত কম্বিনেশন হতে যাচ্ছে ‘অনেকদিন পরে’। এর মন্তব্যের ঘরে ফারহান ও কেয়া পায়েলের ভক্তদের অনেকেই নাটকটি দেখার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন। এছাড়াও অনেকেই টিজারের প্রশংসা করতে দেখা গেছে।  

জানা গেছে, মেজবাহ উদ্দিন সুমনের রচনায় ‘অনেকদিন পরে’ নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এই নির্মাতা জানান, নাটকের গল্পটি তার খুব প্রিয় একটি গল্প। যা তিনি দীর্ঘদিন যাবৎ নিজের ভেতর পুষে রেখেছিলেন নিজের। অবশেষে তার সেই প্রিয় গল্পের কাজটি সম্পন্ন হয়েছে। নাটকটি প্রকাশ ও ভক্তদের মন্তব্যের অপেক্ষায় রয়েছেন তিনি।  

‘অনেকদিন পরে’ নাটকে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, ফাইয়াজ আহমেদ ববি, সাবিহা জামান, পিয়া জান্নাত, মানতাহাসহ অনেকে। নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন প্রত্যয় খান, মিউজিক করেছেন রেজওয়ান শেখ, সিনেমাগ্রাফি নাঈম ফুয়াদ এবং কালার ও এডিটিংয়ে ছিলেন ইসমাঈল হোসাইন।  

নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই ‘অনেকদিন পরে’ নাটকটি ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।  

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell