বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫৫
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

 আবাসিক হোটেল থেকে আদম ব্যবসায়ীর লাশ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৫, ২০২২, ১১:০২ অপরাহ্ণ
  • ৪২০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীর রামপুরায় একটি আবাসিক হোটেল থেকে ইকবাল হোসেন (৫০) নামে এক আদম ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে ‘হোটেল আর ইসলাম’ এর ৫ম তলার ৪১০ নম্বর কক্ষের দরজা ভেঙে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে বিকেলে হোটেলটির ৪১০ নম্বর রুমের দরজা ভেঙে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বিছানার ওপর শায়িত অবস্থায় ছিল তার মৃতদেহ। পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। এছাড়া তার নাক-মুখ দিয়ে ফেনা পড়ছিল। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে এসআই তাজুল বলেন, সোমবার সন্ধ্যায় হোটেলের রুমটিতে ওঠেন ইকবাল হোসেন নামের ওই ব্যক্তি। আজ বিকেলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেই।

মোবাইল ফোনের সূত্র ধরে মৃত ব্যক্তির নাম ইকবাল হোসেন, বাবার নাম মোশার হোসেন খান বলে জানা যায়। বাড়ি পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার চরকখালি গ্রামে। রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে থাকতেন তিনি। ইকবাল পেশায় আদম ব্যবসায়ী ছিলেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell