বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৪৮
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

আমরা কোনোভাবেই আমাদের জেলার কোনো মানুষকে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানার আওতায় আনতে চাই না-নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩, ২০২১, ১১:২৯ অপরাহ্ণ
  • ৪০১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, নারায়ণগঞ্জ একটি অর্থনৈতিক সমৃদ্ধ অঞ্চল। আমাদের জেলায় প্রায় সাড়ে ২২ লাখ শ্রমিক রয়েছে। জীবন ও জীবিকাকে সমুন্নত রেখে আমরা লকডাউন প্রতিপালন করছি। আমাদের নিয়মিত পুলিশবাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা আমাদের সাথে কাজ করছে। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষকে নিবৃত রাখতে। শনিবার (৩ জুলাই) সকালে নগরীর লকডাউনের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু প্রমুখ। ডিসি বলেন, আমরা কোনোভাবেই আমাদের জেলার কোনো মানুষকে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানার আওতায় আনতে চাই না। যদিও লকডাউনের গত দুইদিনে সরকারি বিধি-নিষেধ অমান্য করে চলাচল করায় প্রায় ১২০টি মামলায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমরা চাই যে জরুরী প্রয়োজন ছাড়া যেন তারা বাসা থেকে বের না হয়। জরুরী হলে যারা বের হবেন তারা যেন বিধি-নিষেধগুলো মেনেই বের হন। তিনি বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় এবং তৃতীয় ধাপে দেশেরে অন্যান্য জেলার তুলনায় আমাদের অবস্থা একটু হলেও ভালো ছিলো। আমাদের শনাক্তের হার বাড়ছে কিন্তু আমরা যদি পরীক্ষার হার বাড়িয়ে দেই তাহলে আমাদের শনাক্তের হারও কমে যাবে। আমাদের স্বাস্থ্যকর্মীরা, পুলিশ বিভাগ, সেনাবাহিনী এবং বিজিবি যারা রয়েছেন সবাই একটি টিম হয়ে কাজ করছেন। আপনারা দেখেছেন আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইউএনও, এসিল্যান্ডরা এই তিন দিনে বৃষ্টির ভেতরেই কাজ করেছেন। আমরা এটা আরো করতে চাই যাতে করে নারায়ণগঞ্জবাসী সুস্থ থাকে। আমাদের প্রত্যাশা নারায়ণগঞ্জের সাধারণ মানুষ এই কাজে আমাদের সহযোগীতা করবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell