রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫৯
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

আমরা হস্তক্ষেপের কাছে মাথা নত করবো না:প্রধানমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৮, ২০২৩, ৮:৫১ অপরাহ্ণ
  • ২৬১ ০৯ বার দেখা হয়েছে

 

 

আমরা হস্তক্ষেপের কাছে মাথা নত করবো না:প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ কখনই বাইরের হস্তক্ষেপের কাছে মাথা নত করবে না। আমরা হস্তক্ষেপের কাছে মাথা নত করবো না। এটা আমাদের সিদ্ধান্ত।’

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (১৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বিশেষ দরবারে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ, আমরা স্বাধীন জাতি। যুদ্ধের মাধ্যমে দেশ অর্জন করেছি।’

বাংলাদেশ ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ নীতি অনুসরণ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে যা যা প্রয়োজন তা করছে তার সরকার। অনেক বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে। এখনো অনেক বাধা ও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। কারণ একটি দেশ যখন দ্রুত অগ্রগতি করে, তখন অনেকেই তা সহ্য করতে পারে না। তারা বিভিন্ন ঝামেলা শুরু করে।’

অনুষ্ঠানে এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান স্বাগত বক্তব্যে বাহিনীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। শুরুতে এসএসএফ ও এর কার্যক্রমের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এসময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে মেজর জেনারেল মো. মজিবুর রহমান সংকলিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৫টি বাণী সম্বলিত ‘দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর উক্তি’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell