মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪২
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

আমাদের প্রতিপক্ষ যদি বড় জোট করে তখন জোটের কথা ভাবা হবে-ওবায়দুল কাদের

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৫, ২০২৩, ৮:৫৪ অপরাহ্ণ
  • ২০৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

আমাদের প্রতিপক্ষ যদি বড় জোট করে তখন জোটের কথা ভাবা হবে-ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জোট করবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমাদের প্রতিপক্ষ যদি বড় জোট করে তখন জোটের কথা ভাবা হবে

শনিবার (২৫ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

জনপ্রিয়তার ভিত্তিতে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জোট করবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমাদের প্রতিপক্ষ যদি বড় জোট করে তখন জোটের কথা ভাবা হবে।

জোট করা প্রসঙ্গে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কেন জোট করব? প্রয়োজন না থাকলে তো জোট করব না। আর যাদের সঙ্গে জোট করব, যাদের নিয়ে জোট করব তাদের তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে।

দলের আসন সমঝোতার বিষয়ে তিনি বলেন, ১৪ দলীয় জোটের শরিকদের জন্য আসনের বিষয় এখনো সিদ্ধান্ত হয়নি। মনোনয়নের ব্যাপারে শরিকদের কথা এখনই আমরা ভাবছি না। নেত্রী (শেখ হাসিনা) ১৪ দলীয় জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের বিষয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, জনবিচ্ছিন্ন সংসদ সদস্যদের বাদ দিয়ে অপেক্ষাকৃত জনপ্রিয়দের জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী করা হচ্ছে। যাদের জনপ্রিয়তা আছে তাদেরই মনোনয়ন দেওয়া হচ্ছে। যেখানে পুরনোরা জনপ্রিয়তা হারিয়েছেন সেখানে তো নতুন করে আমাদের ভাবতে হচ্ছে। জিতে আসার মতো প্রাপ্তির কথা ভাবতে হচ্ছে। কাকে দিলে আমাদের দল জয়ী হবে, সেটা ভাবতে হচ্ছে। এতে কিছু নতুন আসছে, পুরাতন বাদ পড়ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell