বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:২৫
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

আমার দুটো সন্তানের মতো আপনাদের (শেখ হাসিনা ও শেখ রেহানা) আগলে রাখবো-প্রার্থী ফেরদৌস

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১, ২০২৪, ৯:৪৮ অপরাহ্ণ
  • ২৫১ ০৯ বার দেখা হয়েছে

 

 

আমার দুটো সন্তানের মতো আপনাদের (শেখ হাসিনা ও শেখ রেহানা) আগলে রাখবো-প্রার্থী ফেরদৌস

 

সোমবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ফেরদৌস বলেন, আজ আমাদের মাঝে দখিনের বাতাস হয়ে আসছেন প্রধানমন্ত্রী। তিনি আমাকে এই মর্যাদাপূর্ণ ঢাকা-১০ আসনে মনোনীত করেছেন। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই ঢাকা আসনের মানসম্মান ধরে রাখবো। তিনি বলেন, আমাকে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের একটি সাজানো বাগান দিয়েছেন। এই বাগানের মালি হিসেবে এটি পরিচর্যা করলেই হবে। ইনশাআল্লাহ আগামী ৭ জানুয়ারি সবচেয়ে বেশি ভোট নিয়ে আপনাকে উপহার দিতে চাই।

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন, একসময় বাবা-মা সন্তানকে আগলে রাখেন। আবার সন্তান বড় হলে বাবা-মাকে দেখে রাখেন, আগলে রাখেন। আমার দুটো সন্তানের মতো আপনাদের (শেখ হাসিনা ও শেখ রেহানা) আগলে রাখবো। এই এলাকায় আপনাদের দেখেশুনে রাখবো।

জনসভায় উপস্থিত সবার উদ্দেশে ফেরদৌস বলেন, ঢাকা-১০ হবে দশে দশ। ভোট দিবেন কাকে, নৌকায়। নৌকা আমাদের অস্তিত্ব, নৌকা আমাদের পরিচয়। নৌকা আমাদের ভবিষ্যৎ। এর আগে বিকেল সোয়া ৩টায় জনসভায় পৌঁছান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এসময় স্লোগান স্লোগানে শেখ হাসিনাকে স্বাগত জানান নেতাকর্মীরা। বাংলাদেশের পতাকা হাতে স্লোগানের জবাব দেন তিনি। পাশাপাশি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও কলাবাগান ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আফজালুর রহমান পৃথকভাবে আওয়ামী লীগ সভাপতিকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর চলে বক্তব্যের পালা। জনসভায় ঢাকার আসনগুলোর আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরাসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell