সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৪০
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

আমি কতটুকু উন্নয়ন করতে পেরেছি এটা সোনারগাঁয়ের মানুষ জানে-লিয়াকত হোসেন খোকা

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৫, ২০২৩, ৯:৩১ অপরাহ্ণ
  • ১৮১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আমি কতটুকু উন্নয়ন করতে পেরেছি এটা সোনারগাঁয়ের মানুষ জানে-লিয়াকত হোসেন খোকা

নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য ও প্রার্থী লিয়াকত হোসেন খোকা বলেছেন,

আমি কতটুকু উন্নয়ন করতে পেরেছি এটা সোনারগাঁয়ের মানুষ জানে

তিনি বলেন, তারা তাদের সিদ্ধান্ত নেবে। তারা আমাকে রাখবে না অন্য কাউকে রাখবে সেটা তারাই সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে নির্বাচনী সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

লিয়াকত হোসেন খোকা বলেন, গত ১০ বছরে সবচেয়ে আমি বেশি আনন্দিত। সোনারগাঁকে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে দায়িত্ব পালন করেছি। মা-বোনেরা আমার জন্য দোয়া করছেন, অনেকে আমার জন্য রোজা রেখেছেন, অনেকে নামাজ পড়ে দোয়া করেছেন। এর চেয়ে বেশি পাওয়ার কিছু নেই। আমি সোনারগাঁয়ের মানুষের রায় পেয়েছি।

তিনি বলেন, জনগণ আমাকে গত ১০টি বছর দেখেছে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীও এখানে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন। তিনি কত টুকু উন্নয়ন করেছে আর আমি কতটুকু করেছি মানুষ দেখেছে। সোনারগাঁয়ের সবকটি কবরস্থানের রাস্তা আমি ঠিক করিয়েছি। প্রতিটি কবরস্থানে লাইট লাগিয়েছি, লাশ ঘর করে দিয়েছি। এটা বিরাট পাওয়া। আমি ভাগ্যবান, আল্লাহ আমাকে দিয়ে এগুলো করিয়েছেন।

তিনি আরও বলেন, আমার প্রতিপক্ষের অনেকে বলেন খোকার কোনো ভোট নেই। আমার ভালো ইমেজ না থাকলে তারা আমাদের পেছনে দৌড়াচ্ছে কেন। আমার প্রতিটি নেতাকর্মী এ এলাকায় ফ্যাক্টর। আমি ধন্যবাদ জানাই সরকার ও নির্বাচন কমিশনারকে। এখন পর্যন্ত যে পরিবেশ আছে তা সন্তোষজনক।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell