রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩১
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

আমি চাই একটা সময় এ রাস্তায় আপনার আমার মেয়ে হাঁটবে ভয় পাবে না-শামীম ওসমান

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৭, ২০২৪, ৯:৪৬ অপরাহ্ণ
  • ২৯৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আমি চাই একটা সময় এ রাস্তায় আপনার আমার মেয়ে হাঁটবে ভয় পাবে না-শামীম ওসমান

দল মত না দেখে ভালো মানুষ নিয়ে কাজ করতে চান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। সে ক্ষেত্রে কেউ বিএনপির রাজনীতি করলেও অসুবিধা নেই বলেও জানান তিনি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড ও নাসিক ১১ নম্বর ওয়ার্ড বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

শামীম বলেন, আমরা ভালো মানুষদের দিয়ে ওয়ার্ডভিত্তিক কমিটি করতে চাই। সে কমিটিতে কমপক্ষে ৩৫ শতাংশ মহিলা থাকবে। এটা আমাদের নারায়ণগঞ্জ, আমাদের বাড়িঘর। আমরা চাই সবাইকে নিয়ে কাজ করবো।

এ সময় তিনি উপস্থিত সবাইকে উদ্দেশ করে বলেন, দল মত দেখবেন না। দেখবেন ভালো মানুষ কে। ভালো মানুষ নিয়ে ভাল কাজ হয়; খারাপ মানুষ নিয়ে খারাপ কাজ। আমরা ভালো মানুষদের নিয়ে এগুতে চাই। বিএনপি করুক আমার আপত্তি নেই। আমি চাই একটা সময় এ রাস্তায় আপনার আমার মেয়ে হাঁটবে ভয় পাবে না। এটা সম্ভব আমরা একসাথে কাজ করলে।

শামীম ওসমান আরও বলেন, তল্লা সড়কে এক্সিডেন্ট হচ্ছে। আমি প্রতিনিধি হিসেবে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনুকে বলবো রোডস অ্যান্ড হাইওয়েতে যেতে। এ রাস্তাটা সিঙ্গাপুরের রাস্তার মতো হবে। এমন একটা পরিবেশ আমি তৈরি করতে চাই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell