মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:১০
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

আমি বিশ্বাস করি কর্মী যদি সাচ্চা হয় তাহলে শামীম সাচ্চা:শামীম ওসমান

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩১, ২০২৩, ১০:৩৫ অপরাহ্ণ
  • ৩২৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

আমি বিশ্বাস করি কর্মী যদি সাচ্চা হয় তাহলে শামীম সাচ্চা: শামীম ওসমান

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি বিশ্বাস করি কর্মী যদি সাচ্চা হয় তাহলে শামীম সাচ্চা

আঘাত করা হবে। নারায়ণগঞ্জ তৈরি হন, আমাদের তৈরি হতে হবে। আমাদের পূর্বপুরুষরা যারা আওয়ামী লীগ সৃষ্টি করেছিল তাদের মতো আমাদের লড়তে হবে। আমেরিকায় যেমন একা ছিলাম কিন্তু দেখেছেন কিভাবে রুখেছি। আমি বিশ্বাস করি কর্মী যদি সাচ্চা হয় তাহলে শামীম সাচ্চা। নেতা বেঈমানি করে কর্মী কখনো বেঈমানি করে না।

 

সোমবার (৩১ জুলাই) বিকেলে শহরের খানপুরে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কবে যে দেশটা ঐ শকুনদের হাত থেকে রক্ষা পাবে বুঝতে পারছি না। শকুনরা আবার মাথাচাড়া দিয়ে এসেছে। এটা আমাদের মাতৃভূমি, এই মাতৃভূমিকে হত্যা করতে চায়। কিভাবে, যেভাবে জাতির জনককে হত্যা করা হয়েছিল সেভাবে শেখ হাসিনাকে মারতে চায়। শেখ হাসিনা আমাদের আগামী দিনের স্বপ্ন, তিনি শুধু আওয়ামী লীগের সম্পদ না তিনি বাংলাদেশের আগামী দিনের বাচ্চাদের আমাদের প্রজন্মের সম্পদ স্বপ্ন। এই স্বপ্নকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।

নিজের ওপর বোমা হামলার কথা তুলে ধরে তিনি বলেন,  ২০০১ সালের ১৬ জুন আমার ওপর বোম মারা হলো ২০ জন মানুষ মারা গেল। , সংসদে একটি ছবি দেখিয়েছিলাম খালেদা জিয়া আমাকে বলেছিল তোকে দেখে নেব। এভাবে কাপুরুষের মতো দেখে নেবেন ভাবিনি।

সামনে খারাপ সময়ে উল্লেখ করে তিনি বলেন, ওরা একটা মরণ কামড় দেবে। এ মরণ কামড় ক্ষমতায় যাওয়ার জন্য না। ওরা নির্বাচনকে বন্ধ করতে চায় কারণ জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকার সময় এ ছাড়া কোনো পথ নেই।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এমপি নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীল প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell