শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৩
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

‘আমি যখন ছাত্র, স্কুলে পড়ি, তখন প্রথম সিনেমা দেখেছিলাম সালমান ভাইয়ের

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৯, ২০২২, ১১:২২ অপরাহ্ণ
  • ২৯৭ ০৯ বার দেখা হয়েছে

নব্বইয়ের দশকের সবচেয়ে বড় সুপারস্টার সালমান শাহ। ঢাকাই সিনেমায় ধূমকেতুর মতো আবির্ভূত হওয়া ক্ষণজন্মা নায়ক। মৃত্যুর ২৫ বছর পরও তাকে ভালোবাসায় স্মরণ করেন সিনেমাপ্রেমী প্রতিটি দর্শক। প্রয়াত এই নায়কের জন্মদিন আজ। বিশেষ এই দিনে তাকে স্মরণ করছে ভক্ত ও সিনেমা জগতের মানুষেরা। তিন বছর আগে বক্তব্যের একটি ভিডিও আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) পেজে পোস্ট করেছেন শাকিব খান। এর মাধ্যমেই তিনি কালজয়ী নায়ককে স্মরণ করেছেন। মধুমিতা হলে অনুষ্ঠিত সেই আয়োজনে সালমানের জন্মদিনের কেক কাটেন শাকিব।
এ প্রসঙ্গে তিনি বলেন, আজ নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে, আমার হাতে তার জন্মদিনের কেক কাটতে হচ্ছে। তবে আমি আরও আনন্দিত হতাম, যদি তিনি আমার পাশে থাকতেন। সালমান শাহকে ‘মহান শিল্পী’ আখ্যায়িত করে শাকিব বলেন, ‘আজকে যার জন্মদিন, সেই মানুষটা আমাদের মধ্যে নেই অনেকদিন হয়ে গেছে। কিন্তু তিনি এমন এক মহান শিল্পী, তার মৃত্যুর এত বছর পরও কোটি কোটি মানুষের মনে তিনি বসবাস করছেন। এখনও কোটি কোটি মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, তার জন্মদিনে, মৃত্যুদিনে; প্রতিটি মুহূর্তে তাকে ভালোবেসে স্মরণ করে।’ তিনি বলেন, ‘আমি যখন ছাত্র, স্কুলে পড়ি, তখন প্রথম সিনেমা দেখেছিলাম সালমান ভাইয়ের। এবং সবার মতো আমিও তাকে অনেক পছন্দ করতাম, তার সিনেমা পছন্দ করতাম।’
ভক্তদের মনে চিরস্থায়ী জায়গা করে নেওয়াই সালমান শাহর বড় প্রাপ্তি বলে মনে করেন শাকিব খান। তার মতে, ‘দেশে ও দেশের বাইরে মানুষ নিজের মনে যে সালমান ভাইয়ের একটি পোট্রেট এঁকে রেখেছে, তার প্রত্যেক জন্মদিনে, মৃত্যুদিনে, প্রতিটি সুন্দর সময়ে যে সালমান ভাইকে স্মরণ করে, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell