বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:০৫
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

আলীরটেকে অটো চালক সিয়ামকে ইটভাটায় ডেকে নিয়ে হত্যা – প্রধান আসামির আদালতে জবানবন্দী

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৩, ২০২২, ১২:১৪ পূর্বাহ্ণ
  • ৩৮০ ০৯ বার দেখা হয়েছে

আলীরটেকে অটো চালক সিয়ামকে ইটভাটায় ডেকে নিয়ে হত্যা- প্রধান আসামির আদালতে জবানবন্দী

নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন আলীরটেকে অটোরিকশা চালক সিয়ামকে হত্যার উদ্দেশ্য ছিল তার অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া। পূর্ব পরিচিত হওয়ায় সিয়ামকে ফোন করে রিকশাসহ ডেকে নেন ঘাতক ইয়ামিন।

এরপর সারাদিন তারা ঘোরাঘুরি করেন। সন্ধ্যায় তাকে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে হত্যা করা হয়।

প্রাথমিক জবানবন্দীতে ইয়ামিন জানান, তার সহযোগীরা সিয়ামকে মাটিতে ফেলে হাত-পা শক্ত করে ধরেন এবং তিনি চাকু দিয়ে সিয়ামের গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন। পরে তারা লাশটি ইট দিয়ে ঢেকে রাখেন। অটোরিকশা বিক্রি করে টাকা ভাগ করে নেন।

রোববার (২২ মে) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে জবানবন্দী দেন সিয়াম হত্যা মামলার প্রধান আসামি ইয়ামিন (১৯)।

মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। অপর গ্রেফতারকৃত নবী হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। সোমবার নারী ও শিশু আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। এছাড়া ঘাতক ইয়ামিনের তথ্যমতে মুন্সিগঞ্জের বেতকা এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

এর আগে অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় ২০ মে আলীরটেক এলাকা থেকে মামলার দুই আসামি ইয়ামিন (১৯) ও নবী হোসেনকে (১৮) গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি টিম।

গত ১৩ মে নিখোঁজ হন অটোরিকশাচালক সিয়াম। পরে একটি ইট ভাটা থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। মামলার পর ২০ মে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন রাধানগর নেংটারবাড়ী এলাকার নূরে আলমের পুত্র ইয়ামিন (১৯), আলীরটেকের জিয়ার পুত্র নবী হোসেন (১৮), পুরান গোগনগরের জনু মিয়ার পুত্র জুম্মান (১৮)।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell