শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৫
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত জাকির খানকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৩, ২০২২, ১০:০৫ অপরাহ্ণ
  • ২১২ ০৯ বার দেখা হয়েছে

লে. কর্নেল তানভীর মাহমুদের দাবি, নারায়ণগঞ্জের একসময়ের শীর্ষ সন্ত্রাসী জাকিরের বিরুদ্ধে চারটি হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে। এসব মামলায় বিভিন্ন সময় কারাগারেও ছিলেন। কিন্তু কারাগার থেকে মুক্তির পর তিনি আবার দুর্ধর্ষ হয়ে ওঠেন। তিনি নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় বিশাল সন্ত্রাসী বাহিনী ও মাদকের সাম্রাজ্য গড়ে তোলেন। দেওভোগ এলাকার সন্ত্রাসী দয়াল মাসুদকে হত্যা করে শহরে ত্রাস সৃষ্টি করেন। ২০০৩ সালে সাব্বির আলম হত্যাকাণ্ডের পর তিনি দেশ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান। এর পর থেকেই গ্রেপ্তার এড়াতে জাকির দেশের বাইরে অবস্থান করছিলেন।

জাকিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, ১৯৯৪ সালে জাকিরের বিরুদ্ধে সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে মামলা করা হয়। ওই মামলায় তাঁর ১৭ বছরের সাজা হয়। উচ্চ আদালতে সেই সাজা কমে আট বছর হলেও গ্রেপ্তার এড়াতে তিনি দেশে ও বিদেশে প্রায় ২১ বছর পলাতক ছিলেন। ২০০৩ সালে সাব্বির হত্যা মামলায় আসামি হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন তিনি থাইল্যান্ডে ছিলেন। সম্প্রতি ভারত হয়ে বাংলাদেশে আসেন। এরপর পরিচয় গোপন করে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এক বছর ধরে সপরিবার বসবাস করছিলেন। আজ ভোরে ওই এলাকা থেকে বিদেশি পিস্তলসহ তাঁকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

জানা গেছে, ১৯৯৫-৯৬ সালে জাকির জাতীয় পার্টির প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের সঙ্গে রাজনীতি করতেন। নাসিম ওসমানের লোকজনের সঙ্গে বিরোধ দেখা দিলে জাকির বিএনপিতে যোগ দেন। ২০০৪ সালে বিএনপি র‍্যাব গঠন করলে জাকির দেশ ছেড়ে পালান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell