সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫৮
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

আশা করি সামনের বছরগুলোতে আইন শাস্ত্রের ওপর বই লিখবেন-প্রধান বিচারপতি

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৫, ২০২৫, ১০:৪২ অপরাহ্ণ
  • ১৯৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আশা করি সামনের বছরগুলোতে আইন শাস্ত্রের ওপর বই লিখবেন-প্রধান বিচারপতি

আইনজীবীদের আইন শাস্ত্রের ওপর বই লেখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

রোববার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার) আয়োজিত ১০ দিনব্যাপী বইমেলার উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের নিচতলায় অনুষ্ঠিত বইমেলায় উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন।

প্রধান বিচারপতি বলেন, ‘আমি মনে করি যে, বই খুব মোটা দাগে জীবনের পরিপূরক। আমাদের জীবনযাত্রায় আমরা বহু ধাপ বা অধ্যায় পার হয়ে আসি। কিন্তু সেই সব অধ্যায় বা ধাপগুলোতে যদি কোনো অপরিপূর্ণতা থেকে যায় বা অস্পষ্টতা থেকে যায় সেখানে কিন্তু আর ফেরত যাওয়ার সুযোগ থাকে না। কিন্তু একটা বই শুরু থেকে শেষ করার পর যদি মনে হয় কোনো অধ্যায় আপনি বোঝেননি তাহলে কিন্তু সুযোগ থাকে ফেরত যাওয়ার। সেই সুবাদে ওই বইয়ের অস্পষ্টতা কিন্তু দূর হয়ে যায়। সেই সঙ্গে আমি যেটা মনে করি, জীবনের কতগুলো অস্পষ্টতাও এক্ষেত্রে স্পষ্ট হয়ে যায়। ’

প্রধান বিচারপতি আরও বলেন, আশা করি আমাদের বারে একটি কালচার কাল্টিভেট করবেন, আপনারা নিজেরা বই লিখবেন। মাহমুদুল ইসলাম রয়েছেন, প্রবীর নিয়োগী রয়েছেন, ড. কামাল হোসেন রয়েছেন।  কিন্তু আপনাদের মধ্য থেকে আরও আশা করি সামনের বছরগুলোতে আইন শাস্ত্রের ওপর বই লিখবেন।

২০১৫ সাল থেকে এ বইমেলা আয়োজন করে আসছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এবারের বইমেলায় ৪৮টি স্টল রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell