সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৫২
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

আসছে সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে ফের ঝড়-বৃষ্টি হতে পারে-আবহাওয়া অধিদপ্তর

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৯, ২০২৪, ৭:৫৫ অপরাহ্ণ
  • ২১০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আসছে সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে ফের ঝড়-বৃষ্টি হতে পারে-আবহাওয়া অধিদপ্তর।।

ঢাকা প্রতিনিধি।। আসছে সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে ফের ঝড়-বৃষ্টি হতে পারে-আবহাওয়া অধিদপ্তর।। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা কিছুটা কমলেও এরপর থেকে বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। গতকালের চেয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

 

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ। শুক্র ও শনিবারও সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শুক্রবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এ সময়ের প্রথমার্ধে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পটুয়াখালীর খেপুপাড়ায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell