মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৪১
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ২৮৯ আসনে প্রার্থী চূড়ান্ত

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৭, ২০২৩, ১০:০৭ অপরাহ্ণ
  • ২৬৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ২৮৯ আসনে প্রার্থী চূড়ান্ত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। এবার ২৮৯ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটির। ঘোষিত তালিকায় দেখা গেছে, দলটির পৃষ্ঠপোষক রওশন এরশাদের আসন ফাঁকা রাখা হয়েছে। এছাড়া তালিকায় জায়গা পাননি বর্তমান তিন এমপি।

 

 

তারা হলেন- রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা, পিরোজপুর-৩ আসনের রুস্তম আলী ফরাজী ও রংপুর-৩ আসনের সাদ এরশাদ। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাপার সংসদ সদস্যরা। ঘোষিত তালিকায় দেখা যায়, রংপুর-১ আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় যুব সংহতির সভাপতি এইচ এম শাহরিয়ার আসিফ।

 

পিরোজপুর-৩ আসনে পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাশরেকুল আজম রবিকে মনোনয়ন দেওয়া হয়েছে। সাদ এরশাদের আসনে মনোনয়ন নিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। এ বিষয়ে মো. মুজিবুল হক চুন্নু বলেন, মসিউর রহমান রাঙ্গা দল থেকে আগেই বহিষ্কৃত। রুস্তম আলী ফরাজী অনেকদিন দলে আসেন না, তার সঙ্গে দলের সম্পৃক্ততা নেই। এছাড়া দলে কেউ বিদ্রোহী প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেবো।

 

এদিকে তালিকায় দেখা যায়, রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তার স্ত্রী শরিফা কাদের পেয়েছেন ঢাকা-১৮ আসনের টিকিট। এছাড়া কিশোরগঞ্জ-৩ আসনের টিকিট পেয়েছেন জাপা মহাসচিব জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে জাতীয় পার্টির এক হাজার ৭৩৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়। গত ২৪-২৬ নভেম্বর পর্যন্ত চলে আট বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell