রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৯
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

আসামিকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা,২ জন আটক

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৯, ২০২৫, ১০:৫৪ অপরাহ্ণ
  • ১৪৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আসামিকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা,২ জন আটক

থানা থেকে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে বরগুনার পাথরঘাটা উপজেলার মহিলা দলের নেত্রী ও তার মেয়ের বিরুদ্ধে। পরে পুুলিশ তাদের আটক করেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে থানার অফিসকক্ষ ও হাজতখানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিয়মিত মামলার আসামি সোহান মোল্লাকে থানায় আনার কিছুক্ষণ পর পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী ইসরাত জাহান শিরিন (৪০) ও তার মেয়ে সারজিনা মিম (২৩) থানায় প্রবেশ করেন। পরে তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তারা পুলিশের সঙ্গেও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। এ ছাড়া পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা সন্দেহ প্রকাশ করেছেন।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, আমি মনে করি না যে, একজন নারী থানায় গিয়ে আসামি ছিনিয়ে মতো কাজ করবেন। আমরা বিষয়টি খতিয়ে দেখব। যদি অন্যায়ভাবে কিছু হয়ে থাকে, তাহলে আমরা এর নিন্দা জানাই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell