রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২০
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

আসামী আটক করতে গিয়ে গ্রামবাসীর সাথে র‌্যাবের সংঘর্ষ ও গোলাগুলি নিহত ১

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২০, ২০২৩, ১:০৮ পূর্বাহ্ণ
  • ৩৭১ ০৯ বার দেখা হয়েছে

আসামী আটক করতে গিয়ে গ্রামবাসীর সাথে র‌্যাবের সংঘর্ষ ও গোলাগুলি

সোনারগাঁয়ে আসামী আটক করতে গিয়ে গ্রামবাসীর সাথে র‌্যাবের সংঘর্ষ ও গোলাগোলি ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবুল কাশেম নামের এক বৃদ্ধ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাশাপাশি ১০ জন গ্রামবাসী এবং ৪ জন র‌্যাব সদস্য আহত হয়েছে।

নিহত ব্যক্তি ওই এলাকার মৃত কদম আলীর ছেলে। তিনি পেশায় একজন বাঁশ বেতের হস্তশিল্পী।

যদিও র‌্যাব বলছে, ‘সকালে জানতে পেরেছি একজন মারা গেছেন। তবে তিনি কিভাবে মারা গেছেন সেটি নিশ্চিত না।’

শুক্রবার (১৭ মার্চ) দিনগত রাত দেড়টায় উপজেলার সাদিপুর ইউনিয়নের বরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে, আসামি ধরতে গিয়ে র‌্যাব পরিচয়ে একদল সাদা পোশাকধারী লোক তাঁকে গুলি করেছে বলে অভিযোগ করে নিহতের পরিবার।

জানা গেছে, পায়ে গুলিবিদ্ধ হুমায়ুন কবীর (৫৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। র‌্যাব এর আহত ৪ সদস্যের মধ্যে গুরুতর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক জনের অবস্থা আশংকাজনক।

এ বিষয়ে র‌্যাব-১১-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা বলেন, শুক্রবার সোনারগাঁয়ে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনার মূল সন্দেহভাজন আসামি সেলিমকে আটক করতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আসামিকে আটক করে নিয়ে আসার সময় র‌্যাবের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে র‌্যাব বাধা দেয়। এ সময় স্থানীয়রা দেশীয় অস্ত্র নিয়ে র‌্যাবের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। পরে আসামিকে আটক করে নিয়ে আসেন। সকালে জানতে পারি একজন মারা গেছেন। তবে তিনি কিভাবে মারা গেছেন নিশ্চিত না। এ ঘটনায় চার জন র‌্যাব সদস্য আহত হয়েছেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, হাসপাতালে বৃদ্ধের লাশ রয়েছে। সেখানে পুলিশ রয়েছে। তিনি কীভাবে মারা গেছেন জানা যায়নি, আমরা খোঁজ নিচ্ছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell