সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩৬
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

আড়াইহাজারে একদিনে দুই গৃহবধূর আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১, ২০২২, ১২:৪৫ পূর্বাহ্ণ
  • ৩৩৫ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একদিনে দুই গৃহবধূর আত্মহত্যা

আড়াইহাজারে পৃথক স্থানে দুই গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এদের মধ্যে একজন গলায় ফাঁস লাগিয়ে অপর জন কীটনাশক ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনা গুলো ঘটেছে যথাক্রমে উপজেলার আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া গ্রামে ও বিশনন্দী ইউনিয়নের দড়িবিশনন্দী গ্রামে মঙ্গলবার ( ৩০ আগষ্ট) দিবাগত রাতে। নিহত একজনের নাম সানি আক্তার (২২) ও অপরজন আকলিমা (৩০)। নিহত সানি আক্তারের পিতা উপজেলার দক্ষিণপাড়া গ্রামের ছানাউল্লাহ জানান,তার মেয়েকে গত দুই বছর আগে ঝাউগড়া গ্রামের সেলিমের ছেলে ইমনের সাথে বিয়ে দেন। তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল এবং সানি আক্তার ৫ মাসের অন্ত:স্বত্বা ছিলেন।

 

তিনি বুধবার সকালে সংবাদ পান যে তার মেয়ে সানি আক্তার স্বামীর সাথে অভিমান করে স্বামীর বাড়ীতে নিজের শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ঘটনাস্থলে গিয়ে তার মেয়েকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত ও মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

 

নিহতের পিতা জানান, ঘটনার পর থেকে নিহতের স্বামী ইমন পলাতক রয়েছেন। তার দাবী সানি আক্তারকে তার স্বামী ইমন হত্যা করে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছেন। অপর দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়িবিশনন্দী গ্রামের মজিবর ওরফে মজির স্ত্রী আকলিমা আক্তার (৩০) মঙ্গলবার ( ৩০ আগষ্ট) সকালে দাম্পত্য কলহের জের ধরে কীটনাশক ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তিনি একই গ্রামের বছিরউদ্দিনের মেয়ে। নিহতের নিকট আত্মীয় ওই গ্রামের হান্নান মেম্বার জানান, তাকে সঙ্গে সঙ্গে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে অবস্থা গুরুতর বিধায় কর্তব্যরত ডাক্তার ঢামেক হাসপাতালে রেফার করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ময়না তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell