শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২৫
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

আড়াইহাজারে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৩, ২০২১, ৮:০৫ অপরাহ্ণ
  • ৫১১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামি সেলিম মিয়াকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর ওয়ারীর ভগবতী ব্যানার্জী রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম।

তিনি জানান, ১৯ নভেম্বর আড়াইহাজারের আগুয়ান্দী গ্রামে একটি শিশু ধর্ষণের শিকার হয়। ওই ঘটনায় সেলিম মিয়াকে আসামি করে ভিকটিমের মা বাদী হয়ে আড়াইহাজার থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। আসামি প্রায়ই ভিকটিমের মাদরাসায় আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। গত ১৯ নভেম্বর ভিকটিম তার মায়ের সঙ্গে বাড়ির পাশে একটি জমিতে ধান মাড়াইয়ের কাজ করছিলো। এ সময় ভিকটিম পাশের একটি তাঁত কারখানায় টিউবওয়েলের পানি পান করতে গেলে আসামি ভিকটিমকে একা পেয়ে তার পরণে থাকা ওড়না দিয়ে হাত-পা বেঁধে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।

গ্রেফতার আসামিকে আড়াইহাজার থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell