রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৬
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

আড়াইহাজারে সড়কে ডাকাতি,জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৫, ২০২২, ৭:৫১ অপরাহ্ণ
  • ৩০৬ ০৯ বার দেখা হয়েছে

আড়াইহাজারে সড়কে ডাকাতি,জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

রোববার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনায় নারায়ণগঞ্জে আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত শনিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ চকেরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

 

আটকরা হলেন- নয়নাবাদ গ্রামের হাজেম মীরের ছেলে আসিফ (২০), আইয়ুব মোল্লার ছেলে সালমান ওরফে সোহান (২০) ও হান্নানের ছেলে আবির (১৯)।

জানা যায়, খাগকান্দা ইউনিয়নের বঙ্গারবাজারের একতা ডেকোরেটরের মালিক মাইনুদ্দিন শনিবার রাত সাড়ে ৯টায় দোকান বন্ধ করে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়ি যাচ্ছিলেন। এ সময় তিনি জাঙ্গালিয়া নয়নাবাদ সড়কের নয়নাবাদ চকেরবাড়ী মোড়ে আসা মাত্র পাঁচজন সশস্ত্র ডাকাত তার গাড়ি গতিরোধ করে এবং নানা প্রকার ধারালো অস্ত্রের মুখে তার কাছ থেকে নগদ ১১ হাজার ৩০০ টাকা ডাকাতি করে নিয়ে যায়। এ সময় মাইনুদ্দিনের ভ্যানচালক মিজান পাঁচ ডাকাতকে চিনতে পারেন। পরে স্থানীয় লোকজন নিয়ে তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

বাকি দুজন একই গ্রামের রেজাউল মেম্বারের ছেলে আকাশ মিয়া (২০) ও ইসলামপুর গ্রামের আলামিন (২৮) পলাতক রয়েছেন। এ ঘটনায় ডেকোরেটর মালিক মাইনুদ্দিন বাদী হয়ে রোববার সকালে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার মামলার বিষয়টি স্বীকার করে বলেন, গ্রেফতারদের আদালতে চালান করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে। আসামীদের থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell