রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৪০
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

আড়াইহাজার দুপ্তারা ইউনিয়নে বিএনপি -যুবলীগ ও ছাত্রলীগ সংঘর্ষ আহত ১২

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২২, ২০২২, ১২:০১ পূর্বাহ্ণ
  • ৩৭৭ ০৯ বার দেখা হয়েছে

আড়াইহাজার দুপ্তারা ইউনিয়নে বিএনপি -যুবলীগ ও ছাত্রলীগ সংঘর্ষ আহত ১২

এসময়ে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক শিশুসহ আওয়ামী লীগ ও বিএনপির ১২ নেতাকর্মী আহত হয়েছে ।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা বিএনপি সহ-সভাপতি খন্দকার জিয়াউল আলম বেদন, ইউনিয়ন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. মাসুম, ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক শাখাওয়াতের ভাতিজি পাঁচ বছরের শিশু লাবিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি আইবুর রহমান, সাধারন সম্পাদক হারিস মিয়া, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত, যুবদল নেতা রেজান উদ্দিন, করিম। এছাড়াও  ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগ নেতা পলাশ, জুয়েল, পাপ্পু, হিমেল, তুষার, সামিউল আহত হয়েছে ।

দুপ্তারা ইউনিয়ন  বিএনপির সাধারণ সম্পাদক নুরুল  ইসলাম রতন অভিযোগ করে বলেন, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ৮নং ওয়ার্ড বিএনপি’র কমিটির নেতৃবৃন্দদের সাথে আমাদের পরিচিত মতবিনিময় সভার আয়োজন করা হয়। সাড়ে পাঁচটার দিকে আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার পর দিকে।

ওই সময় দুপ্তারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজ মোল্লার নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে  আমাদের উপর অতর্কিত হামলা ও বাড়িঘর ভাংচুর চালায়। এসময়ে আমাদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল আলম ও ইউনিয়ন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মাসুমসহ ৫ গুরুতর আহত হন। মাসুমের মাথায় আটটি সেলাই করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন বেতন সহ আরো পাঁচজন। তাদের সবাইকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এদিকে হামলার অভিযোগের কথা অস্বীকার করে দুপ্তারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজ মোল্লা বলেন, আমরা কোনো হামলা করেনি। উল্টো বিএনপি’র নেতা-কর্মীরা আমাদের ছেলেরা এইখানে গেলে তাদের উপর চড়াও হয় এবং হামলা চালায় । হামলায় আমাদের সোহেল, মামুন, পলাশ, জুয়েল, পাপ্পু, হিমেল, তুষার, সামিউল আহত হয়েছে ।

এবিষয়ে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, এমন কোন ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নেই। আমরা খোঁজ নিয়ে দেখছি। যদি অভিযোগ পাওয়া যায় তাহলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell