প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৬:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল
ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল, ভারতীয় সংখ্যা তাত্ত্বিক প্রতিষ্ঠানে।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো"""
১৭ ই ফেব্রুয়ারি মঙ্গলবার ঠিক দুপুর ২:৩০ মিনিটে, স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট এর আম্রকুঞ্জ, একটি সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে , ডিগ্রী ও ডিপ্লোমা কোর্সে পাস করা ছাত্রছাত্রীদের সম্বর্ধনা

দিলেন এবং পুরস্কার তুলে দিলেন, সমস্ত বিভাগে ৫৬৮ জন ছাত্র-ছাত্রীদের হাতেই এই পুরস্কার তুলে দেন, এই সম্মান পেয়ে ছাত্রছাত্রীরা অভিভূত এবং কৃতজ্ঞ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ডিরেক্টর শ্রী শংকর কুমার পাল মহাশয়,

ডিরেক্টর প্রফেসর অয়নেন্দ্রনাথ বসু , প্রফেসর বিশ্বব্রত প্রধান, প্রফেসর পদ্মনাভ বলরাম ও অন্যান্য সিনিয়র অধ্যাপক বৃন্দ, এবং অতিথিবৃন্দরা।


অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মধ্যে দিয়ে, তার সাথে সাথে বৈদিক স্তোত্র,স্বাগত ভাষণ

এবং বার্ষিকী পর্যালোচনা ছাড়াও, অন্যান্য বিষয় নিয়েই আজকের সমস্ত অনুষ্ঠান

এবং তার সাথে সাথে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদান,

ডিগ্রী ও ডিপ্লোমা কোর্সের উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের হাতে সম্মান তুলে দিলেন সেই সকল কোর্সের পাশের মোট সংখ্যা হল ৫৬৮ জন।

তাহার মধ্যে ১, দর্শনের ডক্টরেট ৪৫ জন,২, কম্পিউটার সাইন্স মাস্টার অফ

টেকনোলজি ৩৫ জন, ৩, ক্রিপ্টোলজি এবং সিকিউরিটিতে মাস্টার্স অফ টেকনোলজি ২৪ জন,

৪, মান, নির্ভরযোগ্যতা এবং পরিচালনা গবেষণা বিষয়ে মাস্টার্স অফ টেকনোলজি ২৭ জন, ৫, পরিসংখ্যান স্নাতকোত্তর (এম.স্ট্যাট.) ৫৯ জন

,৬,গনিতে স্নাতকোত্তর (এম.গনিক) ৩৬ জন, ৭, পরিমাণগত অর্থনীতিতে স্নাতকোত্তর ৪৫ জন

, ৮, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে স্নাতকোত্তর ১১ জন, ৯, মান ব্যবস্থাপনা বিজ্ঞানে স্নাতকোত্তর ১৭ জন,

১০,পরিসংখানে স্নাতক (সম্মান) (বি-স্ট্যাট) ৩৯ জন, ১১, (ক)গণিতে স্নাতক (সম্মান) ২৬ জন (খ) গণিতের স্নাতক ২ জন, ১২, স্নাতকোত্তর ডিপ্লোমা ইন বিজনেস অ্যানালিটিক্স ৬২ জন,
১৩, স্ট্যাটিস্টিকাল মেথডস অ্যান্ড অ্যানালিটিক্সে স্নাতকোত্তর ডিপ্লোমা ৩৯ জন, ১৪,পরিসংখ্যানগত পদ্ধতি এবং বিশ্লেষণ সহ কৃষি ওগামীম ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিপ্লোমা ৬ জন, ১৫, ফলিত পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিপ্লোমা ৯৫ জন, সকল উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনাজানিয়ে তাদেরকে পুরস্কৃত করলেন, ১৬ জন ছাত্রছাত্রীকে স্বর্ণপদক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করলেন।প্রথম স্থান অধিকার করেছেন সাহিল চাড্ডা, দ্বিতীয় স্থান অধিকার করেছেন অনিমেষ প্যাটেল, ও তৃতীয় স্থান অধিকার করেছেন ঈশান গর্গ ।প্রফেসাররাও বললেন আমরা অভিভূত আমাদের এই ইনস্টিউট থেকে এত ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে।এবং তারা আজ অন্য জায়গায় গিয়ে চাকরিতে উপনীত হবেন, এবং প্রতিটি মুহূর্ত, প্রতিদিন দিন ভাল কাটুক এটাই আমাদের কামনা,সকল ছাত্র-ছাত্রীরা সম্বর্ধনা পেয়ে তাহারা জানালেন, আমরা গর্বিত এরকম একটি ইনস্টিটিউটে পড়ার সুযোগ পাওয়ায
এবং সেখান থেকে ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হওয়ায় এবং আমাদের কে যেভাবে সম্বর্ধনা দিলেন আমরা চির কৃতজ্ঞ।আই এস আই এর মত একটি দুর্দান্ত প্রতিষ্ঠান, যেখানে সবাই আমাদেরকে আপন করে ফেলে বন্ধুত্বের পরিণত করে।ইনস্টিউট ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলে, শুধু তাই নয় শিক্ষক-শিক্ষিকারা ভাবে আমাদের সাথে বন্ধুত্বের মতন সব সময় কাছে রাখার চেষ্টা করেছেন। আমরা সত্যিই কৃতজ্ঞ, আমাদের তো চলে যেতেই হবে, থাকার ইচ্ছা থাকলেও, থাকা যাবে না।
কারণ আবার নতুন নতুন ভাইয়েরা বোনেরা আসবে এই ইনস্টিউট, আবার তাদের কেউ এই ভাবেই শিক্ষক মহাশয়রা হাতে করে গড়ে তুলবেন।তাই যাওয়ার আগে সকল শিক্ষক মহাশয়দেরকে আমাদের তরফ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো"""
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.