ইসলামী আন্দোলন বাংলাদেশ'র এমপি প্রার্থী গোলাম মসীহ'র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোনারগাঁ প্রতিনিধি।।
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র এমপি প্রার্থী সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ'র সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১জানুয়ারি ) দুপুরে উপজেলার সোনারগাঁও পৌরসভা এলাকার নিজ বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় এমপি প্রার্থী নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) গোলাম মসীহ তাঁর রাজনৈতিক লক্ষ্য, নির্বাচনী ভাবনা ও এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি দল মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে যা কখনো সম্ভব না। গ্যাস নিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের মানুষকে মিথ্যা ওয়াদা দিচ্ছে। আগামী সাত বছর পর গ্যাস সংকটের কারণে জনগণ খুঁজে পাবে না। বাংলাদেশে এখনি বিভিন্ন কোম্পানিকে গ্যাস দিতে পারছে না। বাহির দেশ থেকে গ্যাস রপ্তানি করা হচ্ছে। আমার পক্ষে এমন অদ্ভুত প্রতুস্রতি দেওয়া সম্ভব না। আমি আমার আসনের মানুষের প্রয়োজন বুঝে যা সরকারের পক্ষে সম্ভব তা আদায় করে দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আমি জখন সৌদির রাষ্ট্রদূত ছিলাম তখন সোয়া দুই লক্ষ কোটি টাকা অনুদান এনেছি। দুই লক্ষাধিক শ্রমিককে সৌদিতে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি।
আলহামদুলিল্লাহ করতে পেরেছি বলে জনগণের ভালোবাসায় সংবাদ সদস্য প্রার্থী হয়েছি। আল্লাহ যদি কবুল করেন, সোনারগাঁকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব এলাকা গড়ে তুলব। শিক্ষা,স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিকতার উন্নয়ন অগ্রাধিকার থাকবে ।
তিনি বলেন, এমপি নির্বাচিত হতে পারলে নুনেরটেকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মাধ্যমে একটি আন্তর্জাতিক মানের পর্যটন এলাকা গড়ে তুলব। নুনেরটেক একটি ঝুলন্ত ব্রিজ নির্মাণ করে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনা হবে। ব্রহ্মপুত্র নদ ও মেনিখালী নদী খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা হবে এবং বারদীতে লোকনাথ মন্দিরকে বিশ্বমানের যোগাযোগের ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে। উপজেলা থানা রোডকে মোগরাপাড়া চৌরাস্তার দীর্ঘ যানজট নিরসনের জন্য বিকল্প রাস্তা বিনির্মাণ করা হবে।